Dhaka ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শিবচরে বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ৭৫ নং বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

​বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এ. আর. এম ওয়ায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়্যেদাতুন নেছা রুপা এবং ইউআরসি ইন্সট্রাক্টর এস এম আমিন উদ্দিন মিয়া। এছাড়া সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

​অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা বিদ্যালয় প্রাঙ্গণে একটি ‘সততা স্টোর’ উদ্বোধন করেন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “আজকের এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ স্থানে নেতৃত্ব দেবে। তাই সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলব, আপনারা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করুন।” তিনি আরও বলেন, “আমাদের মাদারীপুর অঞ্চলে ছেলেরা একটু বড় হলেই তাদের বিদেশে পাঠানোর জন্য অভিভাবকরা অস্থির হয়ে পড়েন। দয়া করে বাচ্চাদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করুন।”

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

​অনুষ্ঠানে ৭৫ নং বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৪ জন এবং সাধারণ গ্রেডে ৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

​বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, ​ফাতেমা আক্তার (ট্যালেন্টপুল)​আবিদা আক্তার, (ট্যালেন্টপুল ,​মোছা: আয়শা আক্তার (ট্যালেন্টপুল),​তাসমিন জাহান তুহফা (ট্যালেন্টপুল),​তায়্যেবা ইসলাম মরিয়ম (সাধারণ),​সাইহেবা ইসলাম (সাধারণ),​মো: আবিদুর রহমান আবিদ (সাধারণ) ​আজমাইন হোসেন সায়ান (সাধারণ)।

​এছাড়াও অত্র বিদ্যালয় ছাড়াও পাঁচ্চর ইউনিয়নের অন্যান্য বিদ্যালয়ের আরও ৯ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি প্রদান করা হয়।

​আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

শিবচরে বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেটের সময়: ১১:০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ৭৫ নং বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহমাদ হানজালা।

​বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এ. আর. এম ওয়ায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়্যেদাতুন নেছা রুপা এবং ইউআরসি ইন্সট্রাক্টর এস এম আমিন উদ্দিন মিয়া। এছাড়া সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি