Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

“উন্নয়নের ধারাবাহিকতা—গড়বো স্মার্ট নগরকান্দা”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাহাবুব শেখ।

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহা গ্রামের সন্তান মাহাবুব শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

প্রার্থিতার ঘোষণা দিয়ে মাহাবুব শেখ বলেন, “নগরকান্দার মাটি ও মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই এলাকার মানুষের ভালোবাসা, প্রত্যাশা ও উন্নয়নের স্বপ্নকে সামনে রেখেই আমার নির্বাচনী পথচলা।”

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কৃষকের উন্নতি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। একই সঙ্গে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

মাহাবুব শেখ আরও বলেন, নির্বাচন শুধু জয়-পরাজয়ের বিষয় নয়; এটি জনগণের আস্থা অর্জন এবং তাদের প্রত্যাশা পূরণের একটি সুযোগ। তিনি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চান।

তার ভাষায়, “আমার শেকড় নগরকান্দায়। এই এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-প্রত্যাশার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। মানুষের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে নগরকান্দার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

তিনি নগরকান্দা উপজেলার সর্বস্তরের মানুষের কাছে নিজের প্রার্থিতা ও পরিকল্পনা নিরপেক্ষভাবে বিবেচনার আহ্বান জানিয়ে দোয়া, শুভকামনা ও সমর্থন কামনা করেন।

মাহাবুব শেখের প্রত্যাশা, দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে নগরকান্দার জনগণের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, স্মার্ট ও জনবান্ধব উপজেলা গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করার সুযোগ পাবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

আপডেটের সময়: ০৪:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

“উন্নয়নের ধারাবাহিকতা—গড়বো স্মার্ট নগরকান্দা”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাহাবুব শেখ।

নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহা গ্রামের সন্তান মাহাবুব শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১