Dhaka ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ফরিদপুরের চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অমরাপুর গাবতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শেখ ইউসুফ আলীর পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

মানববন্ধন শেষে বক্তব্য দেন নিহত শেখ ইউসুফ আলীর স্ত্রী ডালিমা বেগম, গাজীরটেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তফা কবির, চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জাহাঙ্গীর বেপারী এবং চর হাজীগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি কবিরুল আলম।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

বক্তারা বলেন, শেখ ইউসুফ আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করা হলে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে একটি সংক্ষিপ্ত মিছিল বের করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৪:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অমরাপুর গাবতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত শেখ ইউসুফ আলীর পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মানববন্ধন শেষে বক্তব্য দেন নিহত শেখ ইউসুফ আলীর স্ত্রী ডালিমা বেগম, গাজীরটেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোস্তফা কবির, চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জাহাঙ্গীর বেপারী এবং চর হাজীগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি কবিরুল আলম।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

বক্তারা বলেন, শেখ ইউসুফ আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট