Dhaka ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সালথায় প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে সালথা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় চরম ধস নেমেছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে কারণেই জাতীয় বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষাখাতে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

তিনি আরও বলেন, “আমাদের যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি কর্মসংস্থানেরও প্রয়োজন। তাই সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে আমাদের সন্তানরা কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করার সুযোগ পায়।”

শিক্ষার উন্নয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশে শিক্ষা বিস্তারে মরহুমা বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মেয়েদের জন্য প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রসার ঘটিয়েছিলেন এবং ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছিলেন। তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে শিক্ষার সুযোগ গ্র্যাজুয়েশন পর্যন্ত সম্প্রসারণ করেছেন।”

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সন্তানদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী করতে হবে। তাহলেই তারা যোগ্য নাগরিক হিসেবে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহিনুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাশেম উদ্দিন,

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস, পাটের তৈরি পরিবেশবান্ধব স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়। এ উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

সালথায় প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ

আপডেটের সময়: ১০:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে সালথা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় চরম ধস নেমেছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে কারণেই জাতীয় বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষাখাতে।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

তিনি আরও বলেন, “আমাদের যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি কর্মসংস্থানেরও প্রয়োজন। তাই সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে আমাদের সন্তানরা কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করার সুযোগ পায়।”

শিক্ষার উন্নয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশে শিক্ষা বিস্তারে মরহুমা বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মেয়েদের জন্য প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রসার ঘটিয়েছিলেন এবং ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছিলেন। তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে শিক্ষার সুযোগ গ্র্যাজুয়েশন পর্যন্ত সম্প্রসারণ করেছেন।”

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১