Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সালথায় মাদকবিরোধী অভিযানে দুই আসামির কারাদণ্ড

ফরিদপুরের সালথায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালত শুনানি শেষে এ দণ্ডাদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে সালথা থানা পুলিশের একটি দল উপজেলার ভাওয়াল গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ভাওয়াল গ্রামের জামাল মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর ও দিয়াপাড়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে ইমারুল মাতুব্বরকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

অভিযানকালে তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে ইমারুল মাতুব্বরকে পাঁচ মাসের এবং সোহেল মাতুব্বরকে চার মাস ২০ দিনের কারাদণ্ড দেন আদালত।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

তিনি আরও বলেন, মাদক নির্মূলে সালথা থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

সালথায় মাদকবিরোধী অভিযানে দুই আসামির কারাদণ্ড

আপডেটের সময়: ০৮:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ফরিদপুরের সালথায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালত শুনানি শেষে এ দণ্ডাদেশ দেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে সালথা থানা পুলিশের একটি দল উপজেলার ভাওয়াল গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ভাওয়াল গ্রামের জামাল মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর ও দিয়াপাড়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে ইমারুল মাতুব্বরকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

অভিযানকালে তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে ইমারুল মাতুব্বরকে পাঁচ মাসের এবং সোহেল মাতুব্বরকে চার মাস ২০ দিনের কারাদণ্ড দেন আদালত।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মাদকবিরোধী অভিযানে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট