Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিবচরে আমন ধান রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির মাদারীপুরের শিবচরে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন নানা বাড়িতে নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না জুঁইয়ের ২০২৬-২০২৭ সেশনের শ্রীমঙ্গল উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন হয় বাহুবলে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার সালথায় প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের ব্যাগ ও জুতা বিতরণ সালথায় জাতীয় মৎস্য সপ্তাহে  আলোচনা সভা, র‍্যালি ও অনুষ্ঠিত  সালথায় মাদকবিরোধী অভিযানে দুই আসামির কারাদণ্ড

টাঙ্গাইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন,জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং মাদক ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (১আগস্ট’২০২৬ খ্রি. ) সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রায় দেড় হাজার ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে আজকে আপনি প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন রেখে বলেন, এতো বিভৎস হত্যাকাণ্ড ও আহত পঙ্গুত্ব বরণকারীদের দেখে কি আপনার হৃদয়ে দাগ কাটে না? প্রায় ৭০% জনগণের রায় গণভোটকে আপনারা অবজ্ঞা করছেন। পতিত স্বৈরাচারের মতো আচরণ করছেন। স্বাধীনতার ৫৫ বছর পরেও এ দেশ পরিবারতন্ত্র ও দুর্নীতি থেকে মুক্ত হতে পারল না। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে যে সনদে আপনারা স্বাক্ষর করেছিলেন সেই সনদ বাস্তবায়নের মাধ্যমে এসকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নিবে না। ভারতের বিষয়ে তিনি বলেন, ৭১ এর ডিসেম্বরের ১৭ তারিখ থেকেই ভারত আমাদের সম্পদ লুটপাট শুরু করেছিলো। তার প্রতিবাদ করায় সেক্টর কমান্ডার মেজর জলিলকে ভারতীয় বাহিনী গ্রেফতার করেছিলো। কিন্তু শেখ মুজিবসহ আওয়ামী লীগের কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই। ভারত আমাদের কখনও বন্ধু রাষ্ট্র মনে করে না। ওরা শুধু আমাদের শোষণ করতে চায়; এটা বাংলাদেশের সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, হাসান আল মামুন, শাহীন মিঞা, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রুহুল আমিন প্রমুখ

আরও পড়ুনঃ  মাদারীপুরের শিবচরে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

আপডেটের সময়: ০৯:৪২:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন,জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং মাদক ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (১আগস্ট’২০২৬ খ্রি. ) সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রায় দেড় হাজার ছাত্র জনতার শাহাদাতের বিনিময়ে আজকে আপনি প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন রেখে বলেন, এতো বিভৎস হত্যাকাণ্ড ও আহত পঙ্গুত্ব বরণকারীদের দেখে কি আপনার হৃদয়ে দাগ কাটে না? প্রায় ৭০% জনগণের রায় গণভোটকে আপনারা অবজ্ঞা করছেন। পতিত স্বৈরাচারের মতো আচরণ করছেন। স্বাধীনতার ৫৫ বছর পরেও এ দেশ পরিবারতন্ত্র ও দুর্নীতি থেকে মুক্ত হতে পারল না। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে যে সনদে আপনারা স্বাক্ষর করেছিলেন সেই সনদ বাস্তবায়নের মাধ্যমে এসকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নিবে না। ভারতের বিষয়ে তিনি বলেন, ৭১ এর ডিসেম্বরের ১৭ তারিখ থেকেই ভারত আমাদের সম্পদ লুটপাট শুরু করেছিলো। তার প্রতিবাদ করায় সেক্টর কমান্ডার মেজর জলিলকে ভারতীয় বাহিনী গ্রেফতার করেছিলো। কিন্তু শেখ মুজিবসহ আওয়ামী লীগের কেউ প্রতিবাদ করার সাহস পায় নাই। ভারত আমাদের কখনও বন্ধু রাষ্ট্র মনে করে না। ওরা শুধু আমাদের শোষণ করতে চায়; এটা বাংলাদেশের সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, হাসান আল মামুন, শাহীন মিঞা, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রুহুল আমিন প্রমুখ

আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক