Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ

শিবচরের বাবলাতলা বাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাবলাতলা বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এইচ. এম. ইবনে মিজান।

আরও পড়ুনঃ  জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইসতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ মাত্রা নিয়ে সরকার কাজ করছে। এ সময় স্থানীয় বিদ্যালয়সমূহের বিভিন্ন সমস্যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বক্তারা। পাশাপাশি দত্তপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থিত সকলের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন, হাজী শরীয়তউল্লাহ সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি নজরুল ইসলাম ও ওবায়দুর রহমানসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

​বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের অপরিহার্য গুরুত্ব তুলে ধরেন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। একইসঙ্গে তারা স্থানীয় উন্নয়নমূলক সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

শিবচরের বাবলাতলা বাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাবলাতলা বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এইচ. এম. ইবনে মিজান।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইসতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ মাত্রা নিয়ে সরকার কাজ করছে। এ সময় স্থানীয় বিদ্যালয়সমূহের বিভিন্ন সমস্যা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বক্তারা। পাশাপাশি দত্তপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থিত সকলের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

আরও পড়ুনঃ  রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দত্তপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টিটু চৌধুরী, ইউনিয়ন পরিষদের সচিব হাফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন, হাজী শরীয়তউল্লাহ সমাজ কল্যাণ পরিষদের প্রতিনিধি নজরুল ইসলাম ও ওবায়দুর রহমানসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত