Dhaka ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

নাগরপুরের মামুদনগর ইউনিয়নে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মামুদনগর নতুন বাজারে অবস্থিত আদর্শ সমাজকল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা। একটি গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও ভবিষ্যৎকেও সুরক্ষিত করে।”

উপজেলা যুব বিভাগের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, “বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি

উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর বলেন, “পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি আজ সময়ের দাবি। এ ধরনের কর্মসূচি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।”

মামুদনগর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. আব্দুল হালিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. সালাউদ্দিন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সদস্য মো. আব্দুল মজিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ব্যক্তিরা এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

নাগরপুরের মামুদনগর ইউনিয়নে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেটের সময়: ১০:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মামুদনগর নতুন বাজারে অবস্থিত আদর্শ সমাজকল্যাণ পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা। একটি গাছ শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও ভবিষ্যৎকেও সুরক্ষিত করে।”

উপজেলা যুব বিভাগের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, “বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু