Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

সালথায় নোটিশ না দিয়ে দিনমুজুরের বসতবাড়ি উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের রব ফরাজী নামে এক দিনমুজুরের বসতবাড়ি কোন প্রকার নোটিশ না দিয়ে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের বিজ্ঞ আদালত কতৃক কমিশন গঠন করে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ভুক্তভোগী রব ফরাজী অভিযোন করে বলেন, বিকালে হঠাৎ প্রশাসনের লোকজন ও মামলার বাদীর লোকজন এসে আমার বসতঘর ভাঙ্গতে থাকে আমরা অবাক হয়ে কান্নাকাটি করেও তাদের ঠেকাতে পারিনি। আমরা তাদের অনুরোধ করি একটি দিন সময় দেন আমরা আমাদের মালামাল ও আসবাবপত্র সরিয়ে নিবো, তারা কোন প্রকার সময় দিলো না। যে জমিতে আমাদের বসতঘর ছিলো তা আমাদের ক্রয়কৃত সম্পদ,আমরা দলিল দেখিয়েছি,এমনকি আগে থেকে কোন প্রকার নোটিশ দিলেও আমরা ঘর সরিয়ে নিতে পারতাম। আমরা আদালতের কাছে এর সঠিক বিচার চাইবো।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

অপরদিকে মামলার বাদী ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী মওলানা আবুল কালাম
বলেন, আমি দীর্ঘ ২০ বছর ধরে মামলা পরিচালনা করে আমার পক্ষে রায় পেয়েছি। এখন সরকারী লোকজন এসে ঘরে ভেঙে জায়গা পরিস্কার করে আমাকে দখল বুঝিয়ে দিয়েছেন। এখানে আমার কিছু বলার নেই। নোটিশ গোপন করে একটি দিনমুজুরের পরিবারকে ঘরছাড়া করার একপ্রশ্নে তিনি তাৎক্ষণিক কোন উত্তর দেননি।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

সালথায় নোটিশ না দিয়ে দিনমুজুরের বসতবাড়ি উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৭:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের রব ফরাজী নামে এক দিনমুজুরের বসতবাড়ি কোন প্রকার নোটিশ না দিয়ে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২জুলাই) সন্ধ্যায় ফরিদপুরের বিজ্ঞ আদালত কতৃক কমিশন গঠন করে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ভুক্তভোগী রব ফরাজী অভিযোন করে বলেন, বিকালে হঠাৎ প্রশাসনের লোকজন ও মামলার বাদীর লোকজন এসে আমার বসতঘর ভাঙ্গতে থাকে আমরা অবাক হয়ে কান্নাকাটি করেও তাদের ঠেকাতে পারিনি। আমরা তাদের অনুরোধ করি একটি দিন সময় দেন আমরা আমাদের মালামাল ও আসবাবপত্র সরিয়ে নিবো, তারা কোন প্রকার সময় দিলো না। যে জমিতে আমাদের বসতঘর ছিলো তা আমাদের ক্রয়কৃত সম্পদ,আমরা দলিল দেখিয়েছি,এমনকি আগে থেকে কোন প্রকার নোটিশ দিলেও আমরা ঘর সরিয়ে নিতে পারতাম। আমরা আদালতের কাছে এর সঠিক বিচার চাইবো।

আরও পড়ুনঃ  নেচার পালস প্রকল্পের আওতায় বরগুনায় CEA ও PGI বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি