Dhaka ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ৮টায় মৌলভীবাজার এম. সাইফুর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম শুরু হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নেতৃত্বে প্রথম দিনের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ১৬০০ মিটার দৌড়, নারীদের ১০০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরবর্তী ধাপের প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ কিংবা অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

আগামী ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স; নিয়োগ বোর্ডের সদস্য জনাব রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মৌলভীবাজার; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব নিশাত বিনতে রায়হান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব সাইফুল হক; ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

আপডেটের সময়: ০৭:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ৮টায় মৌলভীবাজার এম. সাইফুর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম শুরু হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নেতৃত্বে প্রথম দিনের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ১৬০০ মিটার দৌড়, নারীদের ১০০০ মিটার দৌড়, হাই জাম্প ও লং জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পরবর্তী ধাপের প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ কিংবা অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

আগামী ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ৮টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমদ, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স; নিয়োগ বোর্ডের সদস্য জনাব রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ এবং জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মৌলভীবাজার; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব নিশাত বিনতে রায়হান; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব সাইফুল হক; ডা. শুভ্র তুষার সিংহ, মেডিকেল অফিসার, মৌলভীবাজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫