Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের বাহুবল উপজেলার শম্ভুপুর গ্রামে নিজ জমি থেকে সরকারের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে আশপাশের জমি ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বিধু দেব শম্ভুপুর গ্রামের বাসিন্দা এবং তিনি বারীন্দ্র দেবের ছেলে।

আরও পড়ুনঃ  মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিধু দেব সরকারি অনুমোদন ছাড়াই নিজ জমি থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এতে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিধু দেবকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাহুবল থানা পুলিশের সদস্য ও উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ১০:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার শম্ভুপুর গ্রামে নিজ জমি থেকে সরকারের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে আশপাশের জমি ও পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে বিধু দেব (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত বিধু দেব শম্ভুপুর গ্রামের বাসিন্দা এবং তিনি বারীন্দ্র দেবের ছেলে।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিধু দেব সরকারি অনুমোদন ছাড়াই নিজ জমি থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এতে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পায়।

আরও পড়ুনঃ  নেচার পালস প্রকল্পের আওতায় বরগুনায় CEA ও PGI বিষয়ে সক্ষমতা বৃদ্ধি করল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বিধু দেবকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট