Dhaka ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে ধরা পড়ল অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি হাওরে মাছ ধরতে গেলে তাদের জালে একটি বড় সাপ আটকা পড়তে দেখেন। সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা জাল ফেলে সেখান থেকে সরে যান। পরে বিষয়টি স্থানীয় সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ আহমদকে জানানো হয়।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

খবর পেয়ে কয়েছ আহমদ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে জালে আটকে থাকা অজগর সাপটিকে দেখতে পান।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার শেষে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদ পরিবেশে বনে অবমুক্ত করা হবে।”

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে ধরা পড়ল অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর

আপডেটের সময়: ০৭:৪৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি হাওরে মাছ ধরতে গেলে তাদের জালে একটি বড় সাপ আটকা পড়তে দেখেন। সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা জাল ফেলে সেখান থেকে সরে যান। পরে বিষয়টি স্থানীয় সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ আহমদকে জানানো হয়।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

খবর পেয়ে কয়েছ আহমদ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে জালে আটকে থাকা অজগর সাপটিকে দেখতে পান।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার শেষে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদ পরিবেশে বনে অবমুক্ত করা হবে।”

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি