Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শ্রীমঙ্গলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে খাদে, আহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক খাদে উল্টে পড়ে চালক ও হেল্পার গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে শ্রীমঙ্গলের সখিনা সিএনজি পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রাক মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে খাদে পড়ে থাকা ট্রাকটি উদ্ধারের জন্য মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে একটি শক্তিশালী ক্রেন এনে দীর্ঘ সময় চেষ্টার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি খাদ থেকে টেনে ওপরে তোলা হয়।

ট্রাক উদ্ধারের সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার পর পুনরায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

শ্রীমঙ্গলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে খাদে, আহত ২

আপডেটের সময়: ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক খাদে উল্টে পড়ে চালক ও হেল্পার গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে শ্রীমঙ্গলের সখিনা সিএনজি পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রাক মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে খাদে পড়ে থাকা ট্রাকটি উদ্ধারের জন্য মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে একটি শক্তিশালী ক্রেন এনে দীর্ঘ সময় চেষ্টার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি খাদ থেকে টেনে ওপরে তোলা হয়।

ট্রাক উদ্ধারের সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার পর পুনরায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন