Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

রাজনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক গুরুতর আহত, পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পুলিশ

মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর উপজেলার কুঁচিমোরা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ছিটকে পড়ে যায়। এতে চালক শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজনগর থানা পুলিশ আহত ব্যক্তির পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে। পরিচিত কেউ হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি
Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

রাজনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক গুরুতর আহত, পরিচয় শনাক্তে সহায়তা চেয়েছে পুলিশ

আপডেটের সময়: ০৪:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের রাজনগর উপজেলার কুঁচিমোরা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ছিটকে পড়ে যায়। এতে চালক শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজনগর থানা পুলিশ আহত ব্যক্তির পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে। পরিচিত কেউ হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫