Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন  আড়াই মাসেও সন্ধান নেই ইমরানের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার

শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস চালকদের সংঘর্ষে রণক্ষেত্র, ভোগান্তিতে যাত্রীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অটোরিকশা ও মাইক্রোবাসের সামান্য ঘষা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহরের প্রধান সড়ক রণক্ষেত্রে পরিণত হয় এবং কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল শহরের প্রধান সড়কে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সামান্য সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে উভয় পক্ষের শ্রমিক ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে শহরের মেইন রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকরা সড়কে অবস্থান নেন, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরা চরম দুর্ভোগে পড়েন। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে অনেককে অসুস্থ হয়ে পড়তেও দেখা যায়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শ্রমিক নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার
Tag :

জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক

শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস চালকদের সংঘর্ষে রণক্ষেত্র, ভোগান্তিতে যাত্রীরা

আপডেটের সময়: ০৮:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অটোরিকশা ও মাইক্রোবাসের সামান্য ঘষা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শহরের প্রধান সড়ক রণক্ষেত্রে পরিণত হয় এবং কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল শহরের প্রধান সড়কে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সামান্য সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে উভয় পক্ষের শ্রমিক ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে শহরের মেইন রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকরা সড়কে অবস্থান নেন, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরা চরম দুর্ভোগে পড়েন। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে অনেককে অসুস্থ হয়ে পড়তেও দেখা যায়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শ্রমিক নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় এবং কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত