Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শ্রীমঙ্গলে পুলিশের ঝটিকা অভিযান: আন্তঃবিভাগীয় দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে সিলেট বিভাগের ত্রাস হিসেবে পরিচিত এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন খালেদ আহমেদ (৩৪)। তিনি সিলেটের গোলাপগঞ্জ থানার গৌরাবাড়ি গ্রামের বাশির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে শ্রীমঙ্গলের রুপসপুর এলাকায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। ঘটনাটি প্রথমে ক্লুলেস থাকলেও শ্রীমঙ্গল থানা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

সিলেট রেঞ্জ ডিআইজি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এসআই মোঃ মহিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে।

পরে সোমবার (১৮ মে) ভোর ৪টা ৩০ মিনিটে সিলেট শহরের জালালাবাদ থানার আখালিয়া গেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা খালেদ আহমেদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, হেলমেট, ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল ফোন, মহিলাদের ব্যবহৃত পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, খালেদ একজন পেশাদার অপরাধী। সে দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় নারীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

শ্রীমঙ্গলে পুলিশের ঝটিকা অভিযান: আন্তঃবিভাগীয় দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

আপডেটের সময়: ০৮:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে সিলেট বিভাগের ত্রাস হিসেবে পরিচিত এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন খালেদ আহমেদ (৩৪)। তিনি সিলেটের গোলাপগঞ্জ থানার গৌরাবাড়ি গ্রামের বাশির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মে শ্রীমঙ্গলের রুপসপুর এলাকায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। ঘটনাটি প্রথমে ক্লুলেস থাকলেও শ্রীমঙ্গল থানা পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে।

সিলেট রেঞ্জ ডিআইজি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এসআই মোঃ মহিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রটিকে শনাক্ত করে।

পরে সোমবার (১৮ মে) ভোর ৪টা ৩০ মিনিটে সিলেট শহরের জালালাবাদ থানার আখালিয়া গেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা খালেদ আহমেদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, হেলমেট, ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল ফোন, মহিলাদের ব্যবহৃত পার্স ও ব্যাগ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, খালেদ একজন পেশাদার অপরাধী। সে দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় নারীদের টার্গেট করে ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (১৯ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি