Dhaka ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক সালথায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন  আড়াই মাসেও সন্ধান নেই ইমরানের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার

শ্রীমঙ্গলের মেয়ে যুক্তরাজ্যের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী যুক্তরাজ্যের ওয়েল্ডস্টোন নর্থ (হ্যারো) ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে শ্রীমঙ্গলবাসীর মাঝে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে প্রবাসী কমিউনিটিতেও বইছে অভিনন্দনের জোয়ার।

জানা যায়, গতকাল অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে জনগণের বিপুল সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি আবারও কাউন্সিলর পদে বিজয় অর্জন করেন। কমিউনিটির উন্নয়ন, জনসেবা, মানবিক কর্মকাণ্ড এবং জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করার স্বীকৃতি হিসেবেই ভোটাররা তাকে পুনরায় নির্বাচিত করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দে মুখর ছাতিয়ানী আলিম মাদ্রাসার নৌ-ভ্রমণ

শাহানিয়া চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালাপুর চৌধুরী বাড়ির সন্তান। তিনি যুক্তরাজ্য প্রবাসী ইংল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব শহিদুল ইসলাম চৌধুরী লিটনের কন্যা এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিন চৌধুরীর চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী মেয়াদে তিনি দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি, কমিউনিটির নিরাপত্তা এবং নাগরিক সেবার মানোন্নয়নে তার ভূমিকা প্রশংসিত হয়। তার সততা, দক্ষতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্বশীল নেতৃত্ব সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শ্রীমঙ্গলবাসী মনে করছেন, একজন বাংলাদেশি ও শ্রীমঙ্গলের সন্তান হিসেবে বিদেশের মাটিতে শাহানিয়া চৌধুরীর এই অর্জন পুরো এলাকার জন্য সম্মান ও গৌরবের বিষয়। বিশেষ করে নতুন প্রজন্মের জন্য তিনি অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন।
তার এই সাফল্যে শ্রীমঙ্গলের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন, “দেশের মাটি থেকে উঠে গিয়ে বিদেশের মাটিতে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করা সহজ নয়। শাহানিয়া চৌধুরী সেই কঠিন পথেই সফলতার স্বাক্ষর রেখেছেন।”
এদিকে, শাহানিয়া চৌধুরীর গর্বিত পিতা-মাতা মেয়ের এই বিজয়ে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং নির্বাচনের ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা শ্রীমঙ্গলবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেন,
“আমাদের মেয়ে যেন সততা, ন্যায় ও মানবিকতার পথে থেকে মানুষের সেবা করতে পারে এবং কমিউনিটির কল্যাণে আরও সফলতা অর্জন করে।”
শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেছেন, শাহানিয়া চৌধুরী যেন তার মেধা, প্রজ্ঞা, সততা ও নেতৃত্বগুণ দিয়ে জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন এবং ভবিষ্যতেও দেশের মুখ উজ্জ্বল করেন।

Tag :

জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক

শ্রীমঙ্গলের মেয়ে যুক্তরাজ্যের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন

আপডেটের সময়: ০১:২৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী যুক্তরাজ্যের ওয়েল্ডস্টোন নর্থ (হ্যারো) ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবোজ্জ্বল অর্জনে শ্রীমঙ্গলবাসীর মাঝে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে প্রবাসী কমিউনিটিতেও বইছে অভিনন্দনের জোয়ার।

জানা যায়, গতকাল অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে জনগণের বিপুল সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি আবারও কাউন্সিলর পদে বিজয় অর্জন করেন। কমিউনিটির উন্নয়ন, জনসেবা, মানবিক কর্মকাণ্ড এবং জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করার স্বীকৃতি হিসেবেই ভোটাররা তাকে পুনরায় নির্বাচিত করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক