Dhaka ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

রাজবাড়ীর সদরে পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পদ্মা নদী থেকে নিখোঁজ এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালকের নাম লিটন খা (৫০)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন। যাওয়ার সময় তিনি বলে যান যে, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং ফিরতে দেরি হবে।
রবিবার ভোরে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

রাজবাড়ীর সদরে পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৮:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর পদ্মা নদী থেকে নিখোঁজ এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১২ এপ্রিল) সকালে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালকের নাম লিটন খা (৫০)। তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার আক্কাছ আলী খার ছেলে।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে একটি জ্যাকেট পরে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন। যাওয়ার সময় তিনি বলে যান যে, ভাড়া নিয়ে দূরে যাচ্ছেন এবং ফিরতে দেরি হবে।
রবিবার ভোরে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি