Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ নাগরপুরে ১২০’পিচ ইয়াবাসহ ২জন ব‍্যবসায়ী গ্রেফতার ১১’দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাহুবল থেকে সিএনজিসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়ার লাশ নবীগঞ্জ থেকে উদ্ধার সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি বাজারে অগ্নিকাণ্ডে ৩’দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন

কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, আটক ২

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন টায়ার ফ্যাক্টরির কাছে বেড়িবাঁধ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বিভিন্ন জেলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি সোমবার দুপুরে বাড়িতে ফিরেছিলেন। পরদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মুখের ডান পাশে ভারী বা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। এছাড়া গলার মাঝখানেও ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি ও আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উত্তর সোম গ্রামের বাসিন্দা ও সাবেক ওয়ার্ড সদস্য মো. আরমান হোসেন রাজ এবং টিওরী গ্রামের সরজ নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুনঃ  অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, আটক ২

আপডেটের সময়: ০৭:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন টায়ার ফ্যাক্টরির কাছে বেড়িবাঁধ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বিভিন্ন জেলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি সোমবার দুপুরে বাড়িতে ফিরেছিলেন। পরদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মুখের ডান পাশে ভারী বা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। এছাড়া গলার মাঝখানেও ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি ও আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উত্তর সোম গ্রামের বাসিন্দা ও সাবেক ওয়ার্ড সদস্য মো. আরমান হোসেন রাজ এবং টিওরী গ্রামের সরজ নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুনঃ  সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানটির মৃত্যু