Dhaka ০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

ফানাফিস শায়খ গোলামে আবেদ শাহ্ (রঃ)-এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরীফ অনুষ্ঠিত

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম খাদেম ফানাফিস শায়খ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ)-এর ৩য় বার্ষিকী উরস শরীফ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা গ্রামের নিজ বাড়িতে পবিত্র ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ এপ্রিল (সোমবার) বাদ আসর পবিত্র কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পর্যায়ক্রমে ওয়াজ, মিলাদ, জিকির, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন আওলাদে রাসুল (সাঃ) হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্ আল মোজাদ্দেদী, আল আবেদী (মাঃ জিঃ আঃ), গদ্দীনিশীন, পিরে কামেল, ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর।

মরহুম সুফী আলহাজ আবদুল কাদির (রঃ)-এর সুযোগ্য উত্তরসূরি এবং কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোলাম রসূল সুমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ইসলামি ফ্রন্ট বাংলাদেশ-এর যুব বিষয়ক সম্পাদক আল-আমিন দেওয়ান আল আবেদী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি ও ওয়াজিন হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতী মাকসুদুল হাসান, হাফেজ মাওলানা আল মামুন আল আবেদী এবং মাওলানা মফিজুল ইসলাম সাদেক আল আবেদী।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রঃ মইনীয়া মাইজভান্ডারীয়া কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোরশেদ আলম মিন্টু, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।

অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

ফানাফিস শায়খ গোলামে আবেদ শাহ্ (রঃ)-এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরীফ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০১:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম খাদেম ফানাফিস শায়খ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ)-এর ৩য় বার্ষিকী উরস শরীফ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিঙ্গা গ্রামের নিজ বাড়িতে পবিত্র ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ এপ্রিল (সোমবার) বাদ আসর পবিত্র কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে পর্যায়ক্রমে ওয়াজ, মিলাদ, জিকির, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন আওলাদে রাসুল (সাঃ) হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্ আল মোজাদ্দেদী, আল আবেদী (মাঃ জিঃ আঃ), গদ্দীনিশীন, পিরে কামেল, ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর।

মরহুম সুফী আলহাজ আবদুল কাদির (রঃ)-এর সুযোগ্য উত্তরসূরি এবং কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক গোলাম রসূল সুমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ইসলামি ফ্রন্ট বাংলাদেশ-এর যুব বিষয়ক সম্পাদক আল-আমিন দেওয়ান আল আবেদী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি ও ওয়াজিন হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতী মাকসুদুল হাসান, হাফেজ মাওলানা আল মামুন আল আবেদী এবং মাওলানা মফিজুল ইসলাম সাদেক আল আবেদী।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট