Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে গোয়ালন্দে বৃক্ষরোপন উদ্বোধন রাজবাড়ীর জেলা নতুন (ডিসি) আফরোজা পারভীনের যোগদান মেলায় জুয়া প্রতিরোধে বাধা: প্রতিবাদ করায় যুবককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ পূবাইলে তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা  শ্রীমঙ্গলে শিশু জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার নাগরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ রাজবাড়ী বালিকান্দিতে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত গর্ভবতী মা ও শিশুসহ সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম খিরাতলা সিঙ্গারবিল সড়ক বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী বাস খাদে পড়ে আহত ১০ পূবাইলে খোড়াইদ জয়নগর যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ইয়ংস্টার সিজন ৪ অনুষ্ঠিত

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

গাজীপুর সিটি কর্পোরেশন এর আওতাধীন পূবাইল অঞ্চল ২ এর স্থায়ী ও অস্থায়ী অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে অফিসে আসেন না। এমন অভিযোগ দীর্ঘদিনের। সোমবার সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, সরকারি অফিস শুরু হওয়ার আধা ঘন্টা পরও অনেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দপ্তরে অনুপস্থিত।

মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রে স্পষ্ট নির্দেশনা রয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জনস্বার্থে সকাল ৯টায় সরাসরি অফিসে উপস্থিত থাকতে হবে এবং অন্তত সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ দপ্তরে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে হবে। সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধি করাই এই নির্দেশনার উদ্দেশ্য কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই নির্দেশনাকে অনেকেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।
আজ সোমবার সকাল ৯টায় গাজীপুর সিটি কর্পোরেশন, অঞ্চল-২ পূবাইল এ গিয়ে দেখা যায়, লাইসেন্স শাখা, কর শাখা, জন্ম নিবন্ধন শাখা, প্রশাসন শাখায় গিয়ে দেখা যায় কয়েক জন কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকলেও অনেকে অনুপস্থিত ।
সকাল সকাল জন্ম নিবন্ধন এর কাজ সারতে এসে অনেক সেবাগ্রহীতাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ অপেক্ষা না করে ফিরে যান। ৯.২০ এ অফিসে এসে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-২ এর সহকারী হিসাব রক্ষক ফাইজুল ইসলাম খন্দকার বলেন আমি অফিসের কাজে ব্যাংকে গিয়েছিলাম। যখন বলা হয় ব্যাংক তো সকাল দশটায় খুলে তাহলে এত আগে ব্যাংকে গিয়ে কি করলেন। সরকারী প্রজ্ঞাপন এর কথা বলা হলে এ ব্যাপারে কোন সঠিক উত্তর দিতে পারেননি।
হায়দরাবাদ এলাকা থেকে আসা এক সেবাগ্রহীতা বলেন, সকাল সকাল একটু কাজ করে চলে যাব ভেবেছিলাম। এসে দেখি অফিসার নাই। এখন কতক্ষণ অপেক্ষা করব? তাই ফিরে যাচ্ছি।
পূবাইল বাজার থেকে আসা একজন সেবা গ্রহীতা বলেন আমি অল্প সময় ছুটি নিয়ে আসছি ,যদি অফিসার না পাই, তা হলে আমাদের কষ্ট টাই বৃথা যায়। স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সময়সূচি মানা না হলে জনসেবার মান ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের আস্থা কমে যায়। এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল সাংবাদিকদের বলেন, পূবাইল এর নির্বাহী কর্মকর্তা আমার সাথে নগর ভবনে মিটিং এ ছিল। আর অন্যান্য কর্মকর্তা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না থাকে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তীতে এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল ২, পূবাইল এর নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, পূর্বে সব কর্মকর্তাকে সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য অবগত করা হয়েছে। যারা সঠিক সময়ে অফিসে অনুপস্থিত তাদের ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  রাজবাড়ী গোয়ালন্দে কুমড়াকান্দি টেনু ফকিরের আঙ্গিনায় ১৫৪তম মেলা উদযাপন উপলক্ষে কমিটি গঠন
Tag :

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে গোয়ালন্দে বৃক্ষরোপন উদ্বোধন

পূবাইলে সিটি কর্পোরেশন অফিসে সময়মতো আসেন না অনেক কর্মকর্তা-কর্মচারী

আপডেটের সময়: ১০:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

গাজীপুর সিটি কর্পোরেশন এর আওতাধীন পূবাইল অঞ্চল ২ এর স্থায়ী ও অস্থায়ী অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে অফিসে আসেন না। এমন অভিযোগ দীর্ঘদিনের। সোমবার সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, সরকারি অফিস শুরু হওয়ার আধা ঘন্টা পরও অনেক কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ দপ্তরে অনুপস্থিত।

মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত পরিপত্রে স্পষ্ট নির্দেশনা রয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জনস্বার্থে সকাল ৯টায় সরাসরি অফিসে উপস্থিত থাকতে হবে এবং অন্তত সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ দপ্তরে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করতে হবে। সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা নিশ্চিত করা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধি করাই এই নির্দেশনার উদ্দেশ্য কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই নির্দেশনাকে অনেকেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।
আজ সোমবার সকাল ৯টায় গাজীপুর সিটি কর্পোরেশন, অঞ্চল-২ পূবাইল এ গিয়ে দেখা যায়, লাইসেন্স শাখা, কর শাখা, জন্ম নিবন্ধন শাখা, প্রশাসন শাখায় গিয়ে দেখা যায় কয়েক জন কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকলেও অনেকে অনুপস্থিত ।
সকাল সকাল জন্ম নিবন্ধন এর কাজ সারতে এসে অনেক সেবাগ্রহীতাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। কেউ কেউ অপেক্ষা না করে ফিরে যান। ৯.২০ এ অফিসে এসে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-২ এর সহকারী হিসাব রক্ষক ফাইজুল ইসলাম খন্দকার বলেন আমি অফিসের কাজে ব্যাংকে গিয়েছিলাম। যখন বলা হয় ব্যাংক তো সকাল দশটায় খুলে তাহলে এত আগে ব্যাংকে গিয়ে কি করলেন। সরকারী প্রজ্ঞাপন এর কথা বলা হলে এ ব্যাপারে কোন সঠিক উত্তর দিতে পারেননি।
হায়দরাবাদ এলাকা থেকে আসা এক সেবাগ্রহীতা বলেন, সকাল সকাল একটু কাজ করে চলে যাব ভেবেছিলাম। এসে দেখি অফিসার নাই। এখন কতক্ষণ অপেক্ষা করব? তাই ফিরে যাচ্ছি।
পূবাইল বাজার থেকে আসা একজন সেবা গ্রহীতা বলেন আমি অল্প সময় ছুটি নিয়ে আসছি ,যদি অফিসার না পাই, তা হলে আমাদের কষ্ট টাই বৃথা যায়। স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সময়সূচি মানা না হলে জনসেবার মান ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের আস্থা কমে যায়। এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল সাংবাদিকদের বলেন, পূবাইল এর নির্বাহী কর্মকর্তা আমার সাথে নগর ভবনে মিটিং এ ছিল। আর অন্যান্য কর্মকর্তা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না থাকে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তীতে এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল ২, পূবাইল এর নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, পূর্বে সব কর্মকর্তাকে সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য অবগত করা হয়েছে। যারা সঠিক সময়ে অফিসে অনুপস্থিত তাদের ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের উদ্যেগে বাৎসরিক ইসলামী জলসা অনুষ্ঠিত