Dhaka ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছেলের শিলের আঘাতে প্রাণ গেলো বাবার বরগুনার আমতলীতে নবনির্মিত ৯ কোটি টাকার রাস্তায় ধ্বস ক্ষতিগ্রস্ত জনগন জাকের পার্টি ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন শামীম আহমেদ বাহুবলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, পোল্ট্রি খামারি সায়েদ মিয়া নিহত জনকল্যাণে বক্তারপুরে মোল্লা কল্যাণ ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ শিবচরে বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যশোরে মাকে কুপিয়ে হত্যা, ১৭ ঘণ্টার মধ্যে শিক্ষক ছেলে গ্রেফতার শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয় শিবচরে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ ডিমলায় এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন

ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ পাট ও মসুরিসহ তিনটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা সদর সালথা বাজারের পুরুরা সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুর ডালসহ তিনটি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় পাট ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তার গোডাউনের টিনশেডের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ওই তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের নজরুল ও মাসুদের আরও দুটি দোকানে।

আরও পড়ুনঃ  ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোডাউনে থাকা অধিকাংশ পাট ও মসুর পুড়ে ছাই হয়ে যায়।

সালথা বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বাজারের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো হয়েছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুনঃ  দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ : মোস্তফা আমীর ফয়সল

তবে সালথা বিদ্যুৎ অফিসের এজিএম মো. রেজাউল করিম বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। তিনি জানান, অনেক সময় আগুন ভেতর থেকেও শুরু হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিস প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন জানান, বিদ্যুতের লাইনগুলো যেন সঠিকভাবে স্থাপন করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ছেলের শিলের আঘাতে প্রাণ গেলো বাবার

সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন

আপডেটের সময়: ০৫:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ পাট ও মসুরিসহ তিনটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা সদর সালথা বাজারের পুরুরা সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুর ডালসহ তিনটি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় পাট ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তার গোডাউনের টিনশেডের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ওই তার ছিঁড়ে টিনের চালের ওপর পড়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের নজরুল ও মাসুদের আরও দুটি দোকানে।

আরও পড়ুনঃ  ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোডাউনে থাকা অধিকাংশ পাট ও মসুর পুড়ে ছাই হয়ে যায়।

সালথা বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বাজারের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো হয়েছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুনঃ  ইউপি সদস্যকে ঘিরে ফেসবুক পোস্ট, তদন্ত চেয়ে থানায় অভিযোগ

তবে সালথা বিদ্যুৎ অফিসের এজিএম মো. রেজাউল করিম বলেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। তিনি জানান, অনেক সময় আগুন ভেতর থেকেও শুরু হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিস প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুনঃ  বরগুনার আমতলীতে নবনির্মিত ৯ কোটি টাকার রাস্তায় ধ্বস ক্ষতিগ্রস্ত জনগন