Dhaka ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে ৯ কেন্দ্রে বাউবির পরীক্ষা, অংশ নিচ্ছেন ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী শ্রীমঙ্গলে পারাবত এক্সপ্রেসের ধাক্কায় নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি শিবচরে বিড়ালের কামড়-আঁচড়ে বাড়ছে রোগী, আগস্টে চিকিৎসা নিয়েছেন ১১৮০ টাঙ্গাইলের পথসভার স্থান পরিদর্শন করেন ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে আসামীসহ ১০ টন ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ শরতের ছোঁয়ায় শিবচরের চরে সাদা মেঘের সাথে মিতালি কাশফুলের শিবচরে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারি: আরএনবির ২ সদস্য আটক, জব্দ মোবাইল ও টিকিট ১৯ তারিখের লং মার্চ জনসমুদ্রের উপর দিয়ে টাঙ্গাইল অতিক্রম করবে ইনশাআল্লাহ : আহসান হাবীব মাসুদ লং মার্চে সহযোগিতা চেয়ে টাঙ্গাইলে ডিসি ও এসপির নিকট আবেদন

শরতের ছোঁয়ায় শিবচরের চরে সাদা মেঘের সাথে মিতালি কাশফুলের

​পদ্মা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টীত মাদারীপুর জেলার শিবচর উপজেলায় প্রকৃতি এখন সেজেছে শরৎকালের নতুন সাজে। বর্ষার গ্লানি ধুয়ে প্রকৃতিকে নবরুপে সজ্জিত করতেই যেন নদীর তীর ও বিভিন্ন চরে উঁকি দিচ্ছে সাদা শুভ্র কাশফুল। আকাশে সাদা মেঘের ভেলা আর বাতাসে কাশফুলের দোল খাওয়া এক অপরূপ দৃশ্যের জন্ম দিয়েছে এই জনপদে।

​উপজেলার আড়িয়াল খাঁ নদীর ধার, নবনির্মিত উপশহরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে সাদা মেঘের ওড়ার সাথে তাল মিলিয়ে বাতাসে দোল খাচ্ছে কাশবন। বিশেষ করে বিকেল নামতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এসব কাশফুল বাগানে। ছোট থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছেই এই ফুল ও এর চারপাশের পরিবেশ দারুণ আকর্ষক। কেউ আলতো হাতে কাশফুলে বুলিয়ে নিচ্ছেন স্পর্শ, আবার কেউ ক্যামেরার ফ্রেমে বন্দী করছেন মুহূর্তটি। প্রিয়জন বা একান্ত কাছের মানুষদের নিয়ে ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চরাঞ্চল।

আরও পড়ুনঃ  ত্যাগ ও আনুগত্যে চার দশক, কালীগঞ্জ বিএনপিতে শক্ত অবস্থানে খায়রুল আহসান মিন্টু

​কাশবনে ঘুরতে আসা নবদম্পতি মাসুম ও আফিয়ার সাথে কথা হলে তারা জানান, শরৎকাল প্রকৃতির এক অসম্ভব সুন্দর ঋতু, যা তাদের ভীষণ পছন্দ। এ সময়ের অনুভূতি প্রকাশ করে তারা বলেন, ‘এ সময়টাতে হঠাৎ সাদা-কালো মেঘে আকাশ ভারী হয়ে হালকা বৃষ্টিতে ভিজিয়ে দেয়, আবার মুহূর্তেই রৌদ্রময় হয়ে ওঠে আকাশ। মেঘ আর রোদের এই লুকোচুরি খেলা আমাদের ভীষণ ভালো লাগে।’

আরও পড়ুনঃ  শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

​আরেক দর্শনার্থী মনিকা মৌ বলেন, ‘বর্ষার পাশাপাশি শরৎকালও আমার খুব প্রিয়। এ সময় প্রকৃতির এক ভিন্নরূপ দেখা যায়। মাঠে মাঠে সবুজ ধান, চারিদিকে কাশফুল, আর আকাশে সাদা মেঘ—সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়।’

আরও পড়ুনঃ  ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু

​পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর অববাহিকা, বালুচরসহ দেশের বিভিন্ন অঞ্চলের নদীনালা ও চরে এখন প্রস্ফুটিত হচ্ছে কাশফুল। কাশফুলের এই রূপ দেখতে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষই ছুটে আসছেন প্রকৃতির সান্নিধ্যে।

​তবে এই অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ওপরও জোর দিচ্ছেন সচেতন মহল। যত্রতত্র প্লাস্টিক ও পলিথিনসহ ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থেকে এই স্নিগ্ধ প্রকৃতি ও চরাঞ্চলের পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে ৯ কেন্দ্রে বাউবির পরীক্ষা, অংশ নিচ্ছেন ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী

শরতের ছোঁয়ায় শিবচরের চরে সাদা মেঘের সাথে মিতালি কাশফুলের

আপডেটের সময়: ০৬:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

​পদ্মা ও আড়িয়াল খাঁ নদী বেষ্টীত মাদারীপুর জেলার শিবচর উপজেলায় প্রকৃতি এখন সেজেছে শরৎকালের নতুন সাজে। বর্ষার গ্লানি ধুয়ে প্রকৃতিকে নবরুপে সজ্জিত করতেই যেন নদীর তীর ও বিভিন্ন চরে উঁকি দিচ্ছে সাদা শুভ্র কাশফুল। আকাশে সাদা মেঘের ভেলা আর বাতাসে কাশফুলের দোল খাওয়া এক অপরূপ দৃশ্যের জন্ম দিয়েছে এই জনপদে।

​উপজেলার আড়িয়াল খাঁ নদীর ধার, নবনির্মিত উপশহরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিকে সাদা মেঘের ওড়ার সাথে তাল মিলিয়ে বাতাসে দোল খাচ্ছে কাশবন। বিশেষ করে বিকেল নামতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এসব কাশফুল বাগানে। ছোট থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছেই এই ফুল ও এর চারপাশের পরিবেশ দারুণ আকর্ষক। কেউ আলতো হাতে কাশফুলে বুলিয়ে নিচ্ছেন স্পর্শ, আবার কেউ ক্যামেরার ফ্রেমে বন্দী করছেন মুহূর্তটি। প্রিয়জন বা একান্ত কাছের মানুষদের নিয়ে ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চরাঞ্চল।

আরও পড়ুনঃ  ত্যাগ ও আনুগত্যে চার দশক, কালীগঞ্জ বিএনপিতে শক্ত অবস্থানে খায়রুল আহসান মিন্টু

​কাশবনে ঘুরতে আসা নবদম্পতি মাসুম ও আফিয়ার সাথে কথা হলে তারা জানান, শরৎকাল প্রকৃতির এক অসম্ভব সুন্দর ঋতু, যা তাদের ভীষণ পছন্দ। এ সময়ের অনুভূতি প্রকাশ করে তারা বলেন, ‘এ সময়টাতে হঠাৎ সাদা-কালো মেঘে আকাশ ভারী হয়ে হালকা বৃষ্টিতে ভিজিয়ে দেয়, আবার মুহূর্তেই রৌদ্রময় হয়ে ওঠে আকাশ। মেঘ আর রোদের এই লুকোচুরি খেলা আমাদের ভীষণ ভালো লাগে।’

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে আসামীসহ ১০ টন ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ

​আরেক দর্শনার্থী মনিকা মৌ বলেন, ‘বর্ষার পাশাপাশি শরৎকালও আমার খুব প্রিয়। এ সময় প্রকৃতির এক ভিন্নরূপ দেখা যায়। মাঠে মাঠে সবুজ ধান, চারিদিকে কাশফুল, আর আকাশে সাদা মেঘ—সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়।’

আরও পড়ুনঃ  কাশিমনগর বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সৈয়দ মোহাম্মদ নিশাদ