Dhaka ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারি: আরএনবির ২ সদস্য আটক, জব্দ মোবাইল ও টিকিট ১৯ তারিখের লং মার্চ জনসমুদ্রের উপর দিয়ে টাঙ্গাইল অতিক্রম করবে ইনশাআল্লাহ : আহসান হাবীব মাসুদ লং মার্চে সহযোগিতা চেয়ে টাঙ্গাইলে ডিসি ও এসপির নিকট আবেদন মাত্র দুই কর্মদিবসে মরণোত্তর বীমা দাবি পরিশোধ করল আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ১টি গাছ থেকে ৭ বিঘা জমিতে ড্রাগন ও মিশ্র ফল চাষে সফল শিবচরের যুবক শাহিন মিয়া ডিমলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি: ক্ষুব্ধ উপকারভোগীরা শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ ফজলুল হক মিলনকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারি: আরএনবির ২ সদস্য আটক, জব্দ মোবাইল ও টিকিট

সিলেট রেলস্টেশনে অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই সিলেট রেলস্টেশনে আরএনবিতে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনলাইনে অবৈধ উপায়ে ট্রেনের টিকিট সংগ্রহ করে তা ডাউনলোডের মাধ্যমে চড়া দামে যাত্রীদের কাছে বিক্রির অভিযোগে ওই দুই আরএনবি সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ রেলের টিকিট ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার জেলা তালামীযের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‌্যালি অনুষ্ঠিত

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। অভিযানে রেলওয়ে থানা পুলিশ, দক্ষিণ সুরমা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

পরে জব্দ করা টিকিট ও মোবাইল ফোনসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা ও তদন্তের জন্য রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম বলেন, রেলের টিকিট কালোবাজারি বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে সিলেটে রেলের টিকিট নিয়ে অনিয়ম ও কালোবাজারি উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জনপ্রিয় পোস্ট

সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারি: আরএনবির ২ সদস্য আটক, জব্দ মোবাইল ও টিকিট

সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারি: আরএনবির ২ সদস্য আটক, জব্দ মোবাইল ও টিকিট

আপডেটের সময়: ০৯:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেট রেলস্টেশনে অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই সিলেট রেলস্টেশনে আরএনবিতে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ  ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনলাইনে অবৈধ উপায়ে ট্রেনের টিকিট সংগ্রহ করে তা ডাউনলোডের মাধ্যমে চড়া দামে যাত্রীদের কাছে বিক্রির অভিযোগে ওই দুই আরএনবি সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ রেলের টিকিট ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। অভিযানে রেলওয়ে থানা পুলিশ, দক্ষিণ সুরমা থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

পরে জব্দ করা টিকিট ও মোবাইল ফোনসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা ও তদন্তের জন্য রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  ত্যাগ ও আনুগত্যে চার দশক, কালীগঞ্জ বিএনপিতে শক্ত অবস্থানে খায়রুল আহসান মিন্টু