Dhaka ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি ছেলের শিলের আঘাতে প্রাণ গেলো বাবার বরগুনার আমতলীতে নবনির্মিত ৯ কোটি টাকার রাস্তায় ধ্বস ক্ষতিগ্রস্ত জনগন জাকের পার্টি ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন শামীম আহমেদ বাহুবলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, পোল্ট্রি খামারি সায়েদ মিয়া নিহত

শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি

মাদারীপুরের শিবচর পৌর এলাকার ডিসি রোডে সাংবাদিক সাইফুল ইসলাম আকাশের বাড়ি ও তার পরিবারের মালিকানাধীন বিসমিল্লাহ স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক মো. রিপন দেওয়ান।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে কোনো একসময় পৌর এলাকার ডিসি রোডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বাহুবলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, পোল্ট্রি খামারি সায়েদ মিয়া নিহত

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা বিসমিল্লাহ স্টোরে প্রবেশ করে দোকানের বিভিন্ন মালামাল নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে আইপিএসের ব্যাটারি, সিগারেট, গ্যাস-ম্যাচ, ক্যাশে থাকা টাকা, রড কাটার মেশিন, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও তার।

দোকানের মালিক মো. রিপন দেওয়ান বলেন, সকালে দোকানে এসে চুরির বিষয়টি জানতে পারেন তারা। এতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

আরও পড়ুনঃ  জনকল্যাণে বক্তারপুরে মোল্লা কল্যাণ ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শিবচরের বিভিন্ন এলাকায় চুরি ও অন্যান্য অপরাধের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সচেতন মহলের কেউ কেউ মাদকাসক্তিকে এসব অপরাধের অন্যতম কারণ হিসেবে মনে করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

তাদের প্রত্যাশা, প্রশাসনের নজরদারি বৃদ্ধি ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হলে শিবচরে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে।

Tag :

বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেটের সময়: ১২:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মাদারীপুরের শিবচর পৌর এলাকার ডিসি রোডে সাংবাদিক সাইফুল ইসলাম আকাশের বাড়ি ও তার পরিবারের মালিকানাধীন বিসমিল্লাহ স্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক মো. রিপন দেওয়ান।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে কোনো একসময় পৌর এলাকার ডিসি রোডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  জনকল্যাণে বক্তারপুরে মোল্লা কল্যাণ ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা বিসমিল্লাহ স্টোরে প্রবেশ করে দোকানের বিভিন্ন মালামাল নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে আইপিএসের ব্যাটারি, সিগারেট, গ্যাস-ম্যাচ, ক্যাশে থাকা টাকা, রড কাটার মেশিন, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও তার।

দোকানের মালিক মো. রিপন দেওয়ান বলেন, সকালে দোকানে এসে চুরির বিষয়টি জানতে পারেন তারা। এতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শিবচরের বিভিন্ন এলাকায় চুরি ও অন্যান্য অপরাধের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সচেতন মহলের কেউ কেউ মাদকাসক্তিকে এসব অপরাধের অন্যতম কারণ হিসেবে মনে করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড