Dhaka ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শিবচরে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বিএনপির দুঃসময়ের রাজপথের সহযোদ্ধা মো. জুনায়েদ চোকদারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

২৭শে আগস্ট ​বৃহস্পতিবার বিকেলে শিবচর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

​মানববন্ধনে বক্তারা বলেন, জুনায়েদ চোকদার দলের কঠিন সময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার ওপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

​এর আগে, দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে মো. জুনায়েদ চোকদারকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

​এ ঘটনায় এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

শিবচরে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ

আপডেটের সময়: ০৭:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বিএনপির দুঃসময়ের রাজপথের সহযোদ্ধা মো. জুনায়েদ চোকদারের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

২৭শে আগস্ট ​বৃহস্পতিবার বিকেলে শিবচর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

​মানববন্ধনে বক্তারা বলেন, জুনায়েদ চোকদার দলের কঠিন সময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার ওপর এই বর্বরোচিত হামলা চালিয়েছে। বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

​এর আগে, দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে মো. জুনায়েদ চোকদারকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫