
‘ঐক্যের বন্ধনে, মানবতার কল্যাণে মৃধা পরিবার এগিয়ে চলুক একসাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরে মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে গাজীপুরের নিউ গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফজালুর রহমান মৃধার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মালেক মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফাইজ উদ্দিন মৃধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক ইকবাল মৃধা, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন মৃধা, উপদেষ্টা সদস্য আলহাজ নূরুজ্জামান মৃধা, সহসভাপতি এম এ মান্নান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির মৃধা, সম্পাদিকা সোহেলী মৃধা, গণসংযোগবিষয়ক সম্পাদক ও সাংবাদিক মো. খসরু মৃধা, যুগ্ম মহাসচিব শাহ আলম মৃধা, সমাজকল্যাণ সম্পাদক মৃধা আহমাদুল কামাল, উমর ফারুক মৃধাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আবু সাঈদ মৃধা (সাংবাদিক), আব্দুল সামাদ মৃধা ও মো. মোমেন মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। সংগঠনটির নিবন্ধন নম্বর ১৫১৫৫/২০২৬। অসহায় ও দুঃখ-দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।
তারা জানান, শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করছে সংগঠনটি।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আগামী দিনে দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মৃধা পরিবারের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদক : 


















