Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৬ উদযাপিত মশাখালী ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় ফেরদৌস আলম মৃধা, বাড়ছে গণসংযোগ পূবাইলে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩ বরগুনায় আদালতের রায়ের অপব্যবহার, ভাড়াটে লোক দিয়ে ভুমি দখলের চেষ্টা শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত ১ শ্রীমঙ্গলে জালে আটকা সাপকে জীবিত উদ্ধার মাদারীপুরে মহিলা মাদ্রাসার ভেতর হাতবোমা বিস্ফোরণ, আহত ৪ উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম  অভাব আর অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে জিপিএ-৫ পেল শিবচরের নদীভাঙা এলাকার আমেনা

শিবচরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৬ উদযাপিত

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে।

রবিবার ১৬ই আগস্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এ আয়োজন ১৮ই আগস্ট পর্যন্ত চলবে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা । সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। বক্তব্যে তিনি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর গুরুত্ব ও বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

আরও পড়ুনঃ  পূবাইলে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, আমাদের দেশীয় মাছ বিলুপ্তীর জন্য চায়না দুয়ারী ও ইলেকট্রিক হিটার ব্যবহার অনেকাংশে দায়ী। আমি আপনাদের হুশিয়ারী করে বলতে চাই, যদি চায়না দুয়ারী ও ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারকারী কে মোবাইল কোর্ট অভিযানে ধরা হয়, তাহলে সরাসরি জেলে যেতে হবে।

আরও পড়ুনঃ  মশাখালী ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় ফেরদৌস আলম মৃধা, বাড়ছে গণসংযোগ

এ সময় আরো উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান, শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ্চন্দ্র বোস, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে জালে আটকা সাপকে জীবিত উদ্ধার

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৬ উদযাপিত

শিবচরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৬ উদযাপিত

আপডেটের সময়: ০৫:১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে।

রবিবার ১৬ই আগস্ট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এ আয়োজন ১৮ই আগস্ট পর্যন্ত চলবে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা । সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। বক্তব্যে তিনি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর গুরুত্ব ও বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

আরও পড়ুনঃ  পূবাইলে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেপ্তার

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, আমাদের দেশীয় মাছ বিলুপ্তীর জন্য চায়না দুয়ারী ও ইলেকট্রিক হিটার ব্যবহার অনেকাংশে দায়ী। আমি আপনাদের হুশিয়ারী করে বলতে চাই, যদি চায়না দুয়ারী ও ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারকারী কে মোবাইল কোর্ট অভিযানে ধরা হয়, তাহলে সরাসরি জেলে যেতে হবে।

আরও পড়ুনঃ  ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬—সিজন ৩

এ সময় আরো উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান, শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ্চন্দ্র বোস, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা।

আরও পড়ুনঃ  অভাব আর অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে জিপিএ-৫ পেল শিবচরের নদীভাঙা এলাকার আমেনা