Dhaka ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যৌতুকের জমির জেরে ডিমলায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে মা নিহত, আটক ৪ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক ৯০ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড়সহ কাভার্ড ভ্যান আটক রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত সত্যের সন্ধানে অবিরাম ১১ বছরে দৈনিক আমাদের প্রতিদিন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন

শিবচরে সেনাকর্মকর্তার ১৬০ শতাংশ জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর ক্ষমতা দেখিয়ে ১৬০ শতাংশ পৈতৃক জমি জোরপূর্বক জবরদখল এবং ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় শিবচর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুনঃ  শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ

​সংবাদ সম্মেলনে বক্তব্যে ভুক্তভোগী ডা. নুর মোহাম্মদ মোড়লের পুত্রবধূ সিমা আক্তার অভিযোগ করে বলেন, “ভূমিদস্যু ও প্রতারক আব্দুল হাই মিয়া এবং তার ছেলে মেজর ফাহিম সিদ্দিকী সেনাবাহিনীর ক্ষমতা অপব্যবহার করে জোরপূর্বক আমাদের বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদ করেছে। তারা আমাদের পৈতৃক ভিটা-জায়গা দখল করে আমাদের সর্বস্বান্ত করতে চাইছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে।”

আরও পড়ুনঃ  রাস্তা-সাঁকোর পর এবার কালভার্ট সংস্কারে যুবদল নেতা এনায়েত

​তিনি আরও জানান, বর্তমানেও তাকে ও তার পরিবারকে বিভিন্ন উপায়ে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাদের বাসার ভাড়াটিয়াকে জোরপূর্বক বের করে দিয়ে ঘর ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

​এ সময় অবিলম্বে জমি দখলমুক্ত করা এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, “আমি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও সরকারের কাছে এর সঠিক বিচার চাই।”

​মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

যৌতুকের জমির জেরে ডিমলায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে মা নিহত, আটক ৪

শিবচরে সেনাকর্মকর্তার ১৬০ শতাংশ জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময়: ০৭:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর ক্ষমতা দেখিয়ে ১৬০ শতাংশ পৈতৃক জমি জোরপূর্বক জবরদখল এবং ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় শিবচর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুনঃ  শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ

​সংবাদ সম্মেলনে বক্তব্যে ভুক্তভোগী ডা. নুর মোহাম্মদ মোড়লের পুত্রবধূ সিমা আক্তার অভিযোগ করে বলেন, “ভূমিদস্যু ও প্রতারক আব্দুল হাই মিয়া এবং তার ছেলে মেজর ফাহিম সিদ্দিকী সেনাবাহিনীর ক্ষমতা অপব্যবহার করে জোরপূর্বক আমাদের বাড়িঘর ভাঙচুর ও উচ্ছেদ করেছে। তারা আমাদের পৈতৃক ভিটা-জায়গা দখল করে আমাদের সর্বস্বান্ত করতে চাইছে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে।”

আরও পড়ুনঃ  আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা

​তিনি আরও জানান, বর্তমানেও তাকে ও তার পরিবারকে বিভিন্ন উপায়ে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাদের বাসার ভাড়াটিয়াকে জোরপূর্বক বের করে দিয়ে ঘর ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুনঃ  সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত