Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফুটবল ফাইনাল উন্মাদনায় শিবচরে স্পেন সমর্থকদের মহিষের মাংসের ভূরিভোজ সেনবাগে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ ৮ অপরাধী কারাগারে শিবচরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে টাঙ্গাইল নাগরপুরে জামায়াতের আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব সাপ দিবসেই শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের গোলটেবিল বৈঠক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরাসহ ট্রাক আটক অস্তিত্ব সংকটে সিংগাহারা নদী: খনন শুরু না হওয়ায় বাড়ছে ক্ষোভ বাহুবলে শিক্ষিকার গলা থেকে স্বর্ণালংকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা কাতারের সাবেক আমীরের ইন্তেকালে শোক বইয়ে স্বাক্ষর করলেন জাকের পার্টির মহাসচিব

ফুটবল ফাইনাল উন্মাদনায় শিবচরে স্পেন সমর্থকদের মহিষের মাংসের ভূরিভোজ

বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। আর এই উন্মাদনার ঢেউ এসে লেগেছে মাদারীপুরের শিবচরেও। প্রিয় দলের খেলা ঘিরে স্থানীয় সমর্থকদের মাঝে চলছে টানটান উত্তেজনা, চলছে নানা রকম আয়োজনের প্রস্তুতি। ফাইনাল খেলা উপলক্ষে কোথাও মহিষের মাংস দিয়ে ভূরিভোজের আয়োজন আবার কোথাও খিচুড়ি রান্নার ধুম পড়ে গেছে পুরো উপজেলাজুড়ে।

​ফাইনাল খেলাকে কেন্দ্র করে সবচেয়ে চমকপ্রদ আয়োজন দেখা গেছে উপজেলার কাদিরপুর এলাকায়। সেখানে স্পেনের সমর্থকরা একটি মহিষ জবাই করে বিশাল ভূরিভোজের আয়োজন করেছেন। তবে এই আয়োজন কেবল স্পেন সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নেই; সৌহার্দ্যের নিদর্শন হিসেবে তারা আর্জেন্টিনার সমর্থকদেরও এই ভূরিভোজে নিমন্ত্রণ জানিয়েছেন। ফুটবল নিয়ে স্থানীয়দের এই ভ্রাতৃত্ববোধ ও উন্মাদনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের স্মরণে টাঙ্গাইল নাগরপুরে জামায়াতের আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির শিবচর উপজেলার সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, আমি মুলত স্পেন কে সমর্থন করি। তবে বিশ্বকাপ ফুটবল কে কেন্দ্র করে শিবচরে দু দলের সমর্থকদের মধ্যেই ভুরিভোজের আয়োজন চলছে। বিশেষ করে উপজেলার কাদির পুরে স্পেন প্রবাসী ও সমর্থকদের অর্থায়নে মহিষ জবাই করে ভুরিভোজের আয়োজন হচ্ছে। তিনি বলেন, খেলা উপভোগ করার জিনিস, এটা যেন বেদনার কারণ না হয় সে ব্যপারে সবাই কে সতর্ক থাকতে হবে।

​এদিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের মাঝেও চলছে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে বহেরাতলা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডের যাদুয়ারচর কলমখান কান্দি এলাকায় বড় ধরনের খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছে। স্থানীয় সমর্থক জসিম মল্লিক বলেন, “বিশ্বকাপ ফুটবলের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা খিচুড়ির রান্নার ব্যবস্থা করেছি।” একই এলাকার রুবেল মুন্সি বলেন, “খেলায় হার-জিত থাকবেই, তবে ফুটবলকে কেন্দ্র করে এলাকার সবার সাথে আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই আয়োজন।”

আরও পড়ুনঃ  বিশ্ব সাপ দিবসেই শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

​একইভাবে বাঁশকান্দি ইউনিয়নেও বড় ধরনের ভোজের আয়োজন করা হয়েছে। সেখানে আর্জেন্টিনার সমর্থক রফিকুল ইসলাম জানান, তারা আর্জেন্টিনা-ব্রাজিলসহ সকল ফুটবল প্রেমীদের এক জায়গায় নিয়ে ফাইনাল খেলা উপভোগ করবেন। সমর্থকদের মধ্যে কে চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে চলছে মিষ্টি ও উত্তপ্ত বাগবিতণ্ডা। স্পেন ও আর্জেন্টিনা—উভয় দলের সমর্থকরাই নিজ নিজ দলের জয়ের ব্যাপারে আশাবাদী।

আরও পড়ুনঃ  সেনবাগে পুলিশের 'জিরো টলারেন্স': ইয়াবাসহ ৮ অপরাধী কারাগারে

​ফাইনাল ম্যাচটি সবার মাঝে পৌঁছে দিতে শিবচরের বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। উপজেলা চত্বর ও হাতির বাগান মাঠসহ প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় বড় পর্দায় (প্রজেক্টর) খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে, ফাইনাল ম্যাচকে ঘিরে শিবচরের প্রতিটি প্রান্তে এখন উৎসবের আমেজ।

​শিবচরের এই ফুটবলপ্রেমীদের মধ্যে হার-জিতের চেয়েও বড় হয়ে উঠেছে তাদের একে অপরের প্রতি সৌহার্দ্য ও ঐক্যের এই চমৎকার দৃশ্য।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফুটবল ফাইনাল উন্মাদনায় শিবচরে স্পেন সমর্থকদের মহিষের মাংসের ভূরিভোজ

ফুটবল ফাইনাল উন্মাদনায় শিবচরে স্পেন সমর্থকদের মহিষের মাংসের ভূরিভোজ

আপডেটের সময়: ০৫:৪৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। আর এই উন্মাদনার ঢেউ এসে লেগেছে মাদারীপুরের শিবচরেও। প্রিয় দলের খেলা ঘিরে স্থানীয় সমর্থকদের মাঝে চলছে টানটান উত্তেজনা, চলছে নানা রকম আয়োজনের প্রস্তুতি। ফাইনাল খেলা উপলক্ষে কোথাও মহিষের মাংস দিয়ে ভূরিভোজের আয়োজন আবার কোথাও খিচুড়ি রান্নার ধুম পড়ে গেছে পুরো উপজেলাজুড়ে।

​ফাইনাল খেলাকে কেন্দ্র করে সবচেয়ে চমকপ্রদ আয়োজন দেখা গেছে উপজেলার কাদিরপুর এলাকায়। সেখানে স্পেনের সমর্থকরা একটি মহিষ জবাই করে বিশাল ভূরিভোজের আয়োজন করেছেন। তবে এই আয়োজন কেবল স্পেন সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নেই; সৌহার্দ্যের নিদর্শন হিসেবে তারা আর্জেন্টিনার সমর্থকদেরও এই ভূরিভোজে নিমন্ত্রণ জানিয়েছেন। ফুটবল নিয়ে স্থানীয়দের এই ভ্রাতৃত্ববোধ ও উন্মাদনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুনঃ  শিবচরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত