Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুরবানী, আত্মসমর্পণ, তাকওয়া ও ইবরাহিমী ত্যাগের মহিমান্বিত শিক্ষা এস আলমের দোসরদের হটাও, ইসলামী ব্যাংক বাঁচাও -সেনবাগে উত্তাল মানববন্ধন, ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি শ্রীমঙ্গলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে খাদে, আহত ২ টাঙ্গাইলে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন বরগুনায় নতুন সরকারের ইসতিহার বাস্তবায়নে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারনা কে কেন্দ্র করে বাড়ি বাড়ি চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ শ্রীমঙ্গলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রাজারহাটে “কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন”-এর কেন্দ্রীয় কার্যালয় ও গীতা পাঠ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে খাদে, আহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক খাদে উল্টে পড়ে চালক ও হেল্পার গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে শ্রীমঙ্গলের সখিনা সিএনজি পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রাক মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে খাদে পড়ে থাকা ট্রাকটি উদ্ধারের জন্য মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে একটি শক্তিশালী ক্রেন এনে দীর্ঘ সময় চেষ্টার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি খাদ থেকে টেনে ওপরে তোলা হয়।

ট্রাক উদ্ধারের সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার পর পুনরায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

কুরবানী, আত্মসমর্পণ, তাকওয়া ও ইবরাহিমী ত্যাগের মহিমান্বিত শিক্ষা

শ্রীমঙ্গলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে খাদে, আহত ২

আপডেটের সময়: ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক খাদে উল্টে পড়ে চালক ও হেল্পার গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে শ্রীমঙ্গলের সখিনা সিএনজি পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রাক মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেল্পার গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে খাদে পড়ে থাকা ট্রাকটি উদ্ধারের জন্য মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে একটি শক্তিশালী ক্রেন এনে দীর্ঘ সময় চেষ্টার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি খাদ থেকে টেনে ওপরে তোলা হয়।

ট্রাক উদ্ধারের সময় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার পর পুনরায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে এলাসিন সেতুর টোল বন্ধের দাবিতে প্রতীকী অনশন পালিত