
হবিগঞ্জের বাহুবল উপজেলা হাসপাতালের জনবল সংকট, আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব ও অবকাঠামোগত সংস্কারসহ বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মাননীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
বুধবার বাহুবল উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা উন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ, মেডিকেল টেকনোলজিস্ট পদায়ন, ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ এবং জরুরি সংস্কার কাজের বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে কাজ করছেন। খুব শিগগিরই এসব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনবল সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিশেষ করে ডিজিটাল এক্স-রে মেশিন না থাকায় রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করতে হচ্ছে। এছাড়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও পরিবেশ উন্নয়নে সংস্কার এবং অতিরিক্ত পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী, এমপি’র প্রতিনিধি ড. আজাদ আলী সুমন, নবীগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুকিতুর রহমান চৌধুরী সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ফিরোজ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা সমাজ সেবা অফিসার মহিউদ্দিন চৌধুরী,ডাক্তার মিজানুর রহমান শাহিন এবং বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদসহ হাসপাতাল ব্যবস্হা কমিটির নেতৃবৃন্দ
মোঃ দেলোয়ার হোসেন ছাদেক,বহুবল উপজেলা প্রতিনিধি : 


















