Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ নাগরপুরে ১২০’পিচ ইয়াবাসহ ২জন ব‍্যবসায়ী গ্রেফতার ১১’দলের লং মার্চ টাঙ্গাইলে সভাস্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাহুবল থেকে সিএনজিসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়ার লাশ নবীগঞ্জ থেকে উদ্ধার সেনবাগে পুলিশের ৭ চেকপোস্ট, কড়া নজরদারি বাজারে অগ্নিকাণ্ডে ৩’দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা আটক, পালিয়ে গেল পাচারকারীরা অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ, মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাকের পার্টি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে র‌্যালি সহকারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুনঃ  বাহুবলে মাদক সেবন করে এলাকায় হট্টগোল, যুবকের ৭ মাসের কারাদণ্ড

দলের পক্ষ থেকে জানানো হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও দলীয় নেতাকর্মীরা স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  সালথায় মানবিকতা ও সম্প্রীতিতে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। তারা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শিবচরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

এছাড়াও দলের আয়োজনে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

মহান স্বাধীনতা দিবসে জাকের পার্টির এ ধরনের কর্মসূচি শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

জাতীয় স্মৃতিসৌধে জাকের পার্টির পুষ্পস্তবক অর্পণ, মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন

আপডেটের সময়: ০১:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাকের পার্টি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে র‌্যালি সহকারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুনঃ  বাহুবল থেকে সিএনজিসহ নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়ার লাশ নবীগঞ্জ থেকে উদ্ধার

দলের পক্ষ থেকে জানানো হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি জেলা, মহানগর ও উপজেলা পর্যায়েও দলীয় নেতাকর্মীরা স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এতে সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আরও পড়ুনঃ  অপরাধ দমনে সাফল্য, মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ওসি আলাউদ্দিন

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। তারা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত 