Dhaka ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

আরও পড়ুনঃ  শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

প্রশাসনের উপস্থিতির খবর যাতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা আগেভাগে জানতে না পারে, সে লক্ষ্যে কৌশল অবলম্বন করে সিএনজিযোগে পৃথক একটি টিমকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনের জন্য পাঠানো হয়। তবে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী অভিযানের বিষয়টি টের পেয়ে ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ

পরবর্তীতে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮), পিতা—বলরাম কুর্মী, ঠিকানা—দক্ষিণ সাইটুলা, আশিদ্রোন ইউনিয়ন এবং বিশ্বনাথ কুর্মী (২৬), পিতা—কুশল কুর্মী, ঠিকানা—দক্ষিণ সাইটুলা, আশিদ্রোন ইউনিয়নকে হাতেনাতে আটক করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে উভয় মামলায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে নগরের শিশুরা, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের চলমান কার্যক্রম বাস্তবায়নে শ্রীমঙ্গলের সকল সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট

আপডেটের সময়: ০২:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

আরও পড়ুনঃ  শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

প্রশাসনের উপস্থিতির খবর যাতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা আগেভাগে জানতে না পারে, সে লক্ষ্যে কৌশল অবলম্বন করে সিএনজিযোগে পৃথক একটি টিমকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনের জন্য পাঠানো হয়। তবে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী অভিযানের বিষয়টি টের পেয়ে ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল বাংলাদেশ লইয়ারস কাউন্সিল

পরবর্তীতে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮), পিতা—বলরাম কুর্মী, ঠিকানা—দক্ষিণ সাইটুলা, আশিদ্রোন ইউনিয়ন এবং বিশ্বনাথ কুর্মী (২৬), পিতা—কুশল কুর্মী, ঠিকানা—দক্ষিণ সাইটুলা, আশিদ্রোন ইউনিয়নকে হাতেনাতে আটক করা হয়।

আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে উভয় মামলায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  পূবাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাব হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল