Dhaka ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে নাগরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে শিবচরে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন পূবাইলের ইমাম হোসেন ইমরান টাঙ্গাইলে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল বাংলাদেশ লইয়ারস কাউন্সিল জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে নগরের শিশুরা, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার দক্ষিণ শাহীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) তামিম হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দক্ষিণ শাহীবাগ এলাকায় আবুল কালামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জের বাহুবল থানার ৫ নম্বর লামাতাসি ইউনিয়নের কাজিরহাটা এলাকার সুধীর দেবের ছেলে পলাশ দেব (২৮) এবং দিনাজপুর সদর থানার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের মহাজনপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে শাহরিয়া সৈকত শিশির (২৬)। শাহরিয়া সৈকতের বর্তমান ঠিকানা শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল
জনপ্রিয় পোস্ট

শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০১:১৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার দক্ষিণ শাহীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) তামিম হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দক্ষিণ শাহীবাগ এলাকায় আবুল কালামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জের বাহুবল থানার ৫ নম্বর লামাতাসি ইউনিয়নের কাজিরহাটা এলাকার সুধীর দেবের ছেলে পলাশ দেব (২৮) এবং দিনাজপুর সদর থানার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের মহাজনপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে শাহরিয়া সৈকত শিশির (২৬)। শাহরিয়া সৈকতের বর্তমান ঠিকানা শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  পূবাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাব হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল