Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা ​সেনবাগে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী ফায়সাল হোসেন রবিউল দেবীগঞ্জে মসজিদে সিজদায় থাকা অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: যুবলীগের পদ অস্বীকার ইসলামী আন্দোলন নেতার কাপাসিয়ায়  এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ সালথায় পূজামণ্ডপের ১৫০ ফুট রাস্তা নির্মাণ, প্রশংসায় যুবদল নেতা এনায়েত হোসেন নাগরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি সরকারিভাবে নিবন্ধিত হলো “বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি”

জকিগঞ্জে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

জকিগঞ্জে বাড়তি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি ও কাঁচা বাজার নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, বাজার মনিটরিং কমিটির সদস্যবৃন্দ এবং থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকিসহ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের নেতৃত্বে জকিগঞ্জের সোনাসার বাজারে অভিযান পরিচালনা পরিচালনা করে ৭ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১৬০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিভিন্ন অপরাধের জন্য জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারা প্রয়োগ করে এসব জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ, জকিগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন সহ অন্যান্যরা।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।

জনপ্রিয় পোস্ট

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা

জকিগঞ্জে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান, জরিমানা

আপডেটের সময়: ০৭:০১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪