Dhaka ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন রাজনগরবাসী টাঙ্গাইল নাগরপুরে পল্লী বিদ্যুৎ এর ভোগান্তিতে অতিষ্ঠ জনজীবন শ্রীমঙ্গলে ৩য় ধাপে ফ্যামেলী কার্ড উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীদের ইভটিজিং: ৩ বহিরাগত যুবক গ্রেফতার, ২ ছাত্রী বহিষ্কার বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে নুর আলীর উপর হামলা, কুপিয়ে গুরুতর জখম বাহুবল ডুবাঐ বাজারে সংঘর্ষে নিহত ১ আহত আর অসংখ্য মানুষ আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা শ্রীমঙ্গলে মাছ ধরার জালে ধরা পড়ল অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর সেনবাগে ঢালুয়া দারুসসুন্নাত মাদ্রাসার আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন: ২ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর সেনবাগে সড়ক দুর্ঘটনা: দুই সহোদরসহ প্রাণ গেল ৩ তরুণের, এলাকায় শোকের ছায়া

টঙ্গীতে যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান, হকারদের সতর্ক করলেন এমপি রনি

গাজীপুরের টঙ্গীতে যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযানে হকারদের সতর্ক করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। তিনি বলেছেন, ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।

শুক্রবার বিকেল ৪টায় টঙ্গী স্টেশন রোডে পরিচালিত ফুটপাত উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এমপি রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সড়ক ও মহাসড়কের দুই পাশের ফুটপাতে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এসব চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে এবং প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে। অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  বাহুবল ডুবাঐ বাজারে সংঘর্ষে নিহত ১ আহত আর অসংখ্য মানুষ

তিনি আরও বলেন, ফুটপাতে অবৈধ দোকানপাট দীর্ঘদিনের একটি সমস্যা। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ফুটপাত পরিষ্কার রেখে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গলে মাছ ধরার জালে ধরা পড়ল অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, আপাতত মহাসড়কের ফুটপাতে দোকান না বসার ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে সড়ক ও মহাসড়কের সব ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধে কাজ চলছে।

আরও পড়ুনঃ  সেনবাগে সড়ক দুর্ঘটনা: দুই সহোদরসহ প্রাণ গেল ৩ তরুণের, এলাকায় শোকের ছায়া

অভিযানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীসহ স্থানীয় নেতৃবৃন্দ। 📰

Tag :
জনপ্রিয় পোস্ট

বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন রাজনগরবাসী

টঙ্গীতে যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান, হকারদের সতর্ক করলেন এমপি রনি

আপডেটের সময়: ১১:৪৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

গাজীপুরের টঙ্গীতে যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযানে হকারদের সতর্ক করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। তিনি বলেছেন, ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না।

শুক্রবার বিকেল ৪টায় টঙ্গী স্টেশন রোডে পরিচালিত ফুটপাত উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এমপি রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সড়ক ও মহাসড়কের দুই পাশের ফুটপাতে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এসব চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে এবং প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে। অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  বাহুবলে শ্বশুরবাড়ির বিরোধে নুর আলীর উপর হামলা, কুপিয়ে গুরুতর জখম

তিনি আরও বলেন, ফুটপাতে অবৈধ দোকানপাট দীর্ঘদিনের একটি সমস্যা। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ফুটপাত পরিষ্কার রেখে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বাহুবল ডুবাঐ বাজারে সংঘর্ষে নিহত ১ আহত আর অসংখ্য মানুষ

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, আপাতত মহাসড়কের ফুটপাতে দোকান না বসার ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে সড়ক ও মহাসড়কের সব ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধে কাজ চলছে।

আরও পড়ুনঃ  বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানালেন রাজনগরবাসী