Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক আমতলীতে দোকানে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকা ক্ষতির আশংকা কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন শিবচরে যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ঋণ বিতরণ নাগরপুরে হিফজুল কুরআন ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত সালথায় বাঁশের সাঁকোয় স্বস্তি, কৃষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে যুবদল নেতা এনায়েতের উদ্যোগ জাকের পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন আবুল খায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ সালথায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসমাবেশ ও র‍্যালি সালথায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাঁদের আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মোস্তফা পাঠান ও তাঁর পরিবারের সঙ্গে আপন চাচা নাজিম উদ্দিন পাঠানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বুধবার (২৯ অক্টোবর) সকালে মোস্তফা পাঠান ও তাঁর দুই ভাই চাষাবাদের উদ্দেশ্যে বাড়ির পাশের জমিতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন

এ সময় পূর্বপরিকল্পিতভাবে নাজিম উদ্দিন পাঠানের নির্দেশে তাঁর ছেলে নাজমুল ও সোহেল, স্ত্রী হাজেরা, পুত্রবধূ শান্তা ও মুক্তিসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা দা, ছেনি, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তিন ভাইকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করেন। এতে মোস্তফা পাঠান, রুহুল পাঠান ও শরীফ পাঠান শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিপিএল সিজন-৫ এর ফাইনালে এ্যাটাক টাইটান ৫ উইকেটে চ্যাম্পিয়ন

তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত তিন ভাইকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শরীফ ও রুহুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা পাঠান বাদী হয়ে নাজিম উদ্দিন পাঠান, নাজমুল পাঠান, সোহেল পাঠান, নাজিম উদ্দিনের স্ত্রী হাজেরা, নাজমুলের স্ত্রী শান্তা ও সোহেলের স্ত্রী মুক্তিসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় ২৮(১০)২৬ নম্বর মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। পরে তাঁদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ করিম খান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে জখম, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

আপডেটের সময়: ০৮:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাঁদের আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মোস্তফা পাঠান ও তাঁর পরিবারের সঙ্গে আপন চাচা নাজিম উদ্দিন পাঠানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বুধবার (২৯ অক্টোবর) সকালে মোস্তফা পাঠান ও তাঁর দুই ভাই চাষাবাদের উদ্দেশ্যে বাড়ির পাশের জমিতে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

এ সময় পূর্বপরিকল্পিতভাবে নাজিম উদ্দিন পাঠানের নির্দেশে তাঁর ছেলে নাজমুল ও সোহেল, স্ত্রী হাজেরা, পুত্রবধূ শান্তা ও মুক্তিসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা দা, ছেনি, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তিন ভাইকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করেন। এতে মোস্তফা পাঠান, রুহুল পাঠান ও শরীফ পাঠান শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

আরও পড়ুনঃ  শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন

তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত তিন ভাইকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শরীফ ও রুহুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোস্তফা পাঠান বাদী হয়ে নাজিম উদ্দিন পাঠান, নাজমুল পাঠান, সোহেল পাঠান, নাজিম উদ্দিনের স্ত্রী হাজেরা, নাজমুলের স্ত্রী শান্তা ও সোহেলের স্ত্রী মুক্তিসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় ২৮(১০)২৬ নম্বর মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন পূবাইলের ইমাম হোসেন ইমরান