Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ টাঙ্গাইলে যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে শিবচরে সাউথ বেঙ্গল ইয়ুথ ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানালেন পূবাইলের ইমাম হোসেন ইমরান টাঙ্গাইলে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল বাংলাদেশ লইয়ারস কাউন্সিল জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে নগরের শিশুরা, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পূবাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাব হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল বরই ফুলে কৃষকের রঙিন স্বপ্ন, মাদারীপুরের শিবচরে বাম্পার ফলনের হাতছানি

নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ উপলক্ষে রামনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন রামনগর ইউনিয়ন ও নগরকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল নেতা খুরশিদ আহমেদ দোলন, ফরহাদ হোসেন, শেখ মুজিবরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  রামনগর ইউনিয়ন নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভা

বুধবার বিকেলে আয়োজিত মিছিলটি নগরকান্দার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশ নেন।

আরও পড়ুনঃ  পূবাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাব হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, যুবসমাজ দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাই তরুণদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে জামায়াতের চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের কর্মশালা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আয়োজিত এ বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে রামনগর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

লগি-বৈঠার সহিংসতার বিচার চেয়ে বাহুবলে জামায়াতের বিক্ষোভ মিছিল

নগরকান্দায় ৭নং রামনগর ইউনিয়নের যুবদলের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আপডেটের সময়: ১১:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ উপলক্ষে রামনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন রামনগর ইউনিয়ন ও নগরকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল নেতা খুরশিদ আহমেদ দোলন, ফরহাদ হোসেন, শেখ মুজিবরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  নিমিষেই শেষ একটি সংসার: সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মৃত, লড়ছে মেয়ে

বুধবার বিকেলে আয়োজিত মিছিলটি নগরকান্দার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা মিছিলে অংশ নেন।

আরও পড়ুনঃ  পূবাইলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাব হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, যুবসমাজ দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাই তরুণদের ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল বাংলাদেশ লইয়ারস কাউন্সিল