
মাদারীপুর জেলার শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ নাছির উদ্দিন মহোদয়ের সঙ্গে ময়নামতি ডিজিটাল সার্ভে এম.ডি.এস ও বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির প্রতিনিধিবৃন্দ সাক্ষাৎ করেন ।
এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানজনক পরিবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।
উক্ত সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন
ময়নামতি ডিজিটাল সার্ভে (এম.ডি.এস)-এর পরিচালক এবং দৈনিক ঘোষণার বিশেষ প্রতিনিধি “জনাব মোহাম্মদ সুমন মৃধা”
এ সময় আরও উপস্থিত ছিলেন—
জনাব মোহাম্মদ সাদাত হোসেন — সার্ভেয়ার ও দৈনিক ঘোষণার বিনোদন বিভাগের প্রধান, জনাব মোহাম্মদ সাইফুর রহমান রানা — সিনিয়র সার্ভেয়ার ও প্রশিক্ষক, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ — সিনিয়র সার্ভেয়ার প্রশিক্ষক, কাজী মোঃ ইমরান মিয়া- সিনিয়র সার্ভেয়ার ও কনসালট্যান্ট
,জনাব মোহাম্মদ আলফাজ হোসেন — সিনিয়র সার্ভেয়ার ও প্রশিক্ষক, জনাব মোহাম্মদ মেহেদী হাসান — সিনিয়র সার্ভেয়ার, জনাব মোহাম্মদ জাফর হোসেন — সিনিয়র সার্ভেয়ার ,জনাব মোহাম্মদ সুমন আহমেদ — সিনিয়র সার্ভেয়ার ও প্রশিক্ষকসহ অনেকেই উপস্থিতি ছিলেন,
আধুনিক ডিজিটাল সার্ভে ও ভূমিসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা
সৌজন্য সাক্ষাৎকালে শিবচর উপজেলার ভূমি ব্যবস্থাপনা, জমির সঠিক পরিমাপ, ভূমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল সার্ভের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে টোটাল স্টেশন মেশিন, কম্পিউটার প্রযুক্তি ও আধুনিক ডিজিটাল সার্ভে পদ্ধতি ব্যবহার করে কীভাবে জমির সঠিক পরিমাপ নিশ্চিত করা যায় এবং ভূমি-সংক্রান্ত বিরোধ ও জটিলতা নিরসনে সহায়তা করা যায়, সে বিষয়ে মতবিনিময় করা হয়।
আলোচনাকালে সহকারী কমিশনার (ভূমি) মহোদয় একটি জমি ডিজিটাল পদ্ধতিতে সার্ভে করতে আনুমানিক কত পারিশ্রমিক হতে পারে, সে বিষয়ে জানতে চান। জবাবে প্রতিনিধিবৃন্দ জানান, অসহায় ও দরিদ্র ভূমি মালিকদের জমি সার্ভে করা ও যাবতীয় পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এবং যথাসম্ভব নির্ভুল ও আধুনিক পদ্ধতিতে সার্ভে কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী।
উল্লেখ্য যে ময়নামতি ডিজিটাল সার্ভে (এম.ডি.এস) এর টিম সারা বাংলাদেশ ব্যাপি স্বল্প খরচে জমির ডিজিটাল সার্ভে সেবা ও পরামর্শ প্রদান করে থাকে
এ সময় ভূমি অফিসে নামজারি (মিউটেশন) সংক্রান্ত কার্যক্রমে জমির পরিমাপের প্রয়োজন হলে কিংবা ভূমি-সংক্রান্ত অভিযোগ ও বিভিন্ন জটিলতার ক্ষেত্রে আধুনিক ডিজিটাল সার্ভের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও পরিমাপে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ ধরনের কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দক্ষ ডিজিটাল সার্ভেয়ারদের মধ্যে সমন্বয় গড়ে তোলার বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির উপজেলা সম্মেলন প্রসঙ্গে
সাক্ষাৎকালে বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতির সাংগঠনিক কার্যক্রম এবং শিবচর উপজেলা কমিটির সম্মেলন আয়োজনের বিষয়টিও তুলে ধরা হয়। এ সময় সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে আসন্ন শিবচর উপজেলা সম্মেলনে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়। তিনি সম্মেলনে উপস্থিত থাকার বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন, যা সংগঠনের প্রতিনিধিবৃন্দের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।
কৃতজ্ঞতা ও প্রত্যাশা
আমরা সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ নাছির উদ্দিন মহোদয়ের আন্তরিকতা, সৌজন্যপূর্ণ আচরণ এবং আমাদের প্রতিনিধিবৃন্দকে সম্মান প্রদর্শনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অভিজ্ঞ সার্ভেয়ার ও ডিজিটাল সার্ভে পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শিবচর উপজেলার ভূমিসেবার মানোন্নয়ন, জমির সঠিক পরিমাপ এবং সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত ভোগান্তি কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ছিল পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য, সম্মান ও পেশাগত সহযোগিতার একটি সুন্দর উদ্যোগ। সাক্ষাৎ শেষে উপস্থিত প্রতিনিধিবৃন্দের সঙ্গে সৌজন্যমূলক ফটোসেশন অনুষ্ঠিত হয়।
সবার সহযোগিতায় গড়ে উঠুক আধুনিক, নির্ভুল ও জনবান্ধব ভূমিসেবা।

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : 

















