Dhaka ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান প্লাস্টিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী ফায়সাল হোসেন রবিউল দেবীগঞ্জে মসজিদে সিজদায় থাকা অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: যুবলীগের পদ অস্বীকার ইসলামী আন্দোলন নেতার কাপাসিয়ায়  এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ সালথায় পূজামণ্ডপের ১৫০ ফুট রাস্তা নির্মাণ, প্রশংসায় যুবদল নেতা এনায়েত হোসেন নাগরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার করেছে এসআরবি সরকারিভাবে নিবন্ধিত হলো “বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি” কালীগঞ্জে ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ গ্রেপ্তার-৫ মাদক সম্রাটদের ছাড়িয়ে নিতে বিএনপির নেতার চেষ্টা নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী

শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান

মাদারীপুরের শিবচরে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত ৩৫ জন বেকার নারীর মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

বুধবার ২১শে অক্টোবর দুপুরে শিবচর পৌরসভার ডাকবাংলোর মাঠে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোঃ সহিদুল হাসান।

আরও পড়ুনঃ  যশোরে ১২'বছরের মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার শিক্ষক

​মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক জনাব খন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। এছাড়াও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন পলাশ এবং শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মোঃ সহিদুল হাসান শিবচরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তাঁর শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি শিবচরের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোর দ্রুত পরিবর্তন ঘটছে। শিবচর উপজেলার বিএনপি নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে যুব সমাজের জন্য একটি আধুনিক সুইমিং পুল ও খেলার মাঠ বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  জন্মটাই কি তাহলে আজন্ম পাপ

​অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেত্রী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হুদা সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী

​আলোচনা সভা ও সনদ বিতরণ শেষে প্রধান অতিথি ডাকবাংলো প্রাঙ্গণে একটি নিম বৃক্ষ রোপণ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান

শিবচরে আধুনিক ৪তলা ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন ও মহিলাদের মাঝে সনদ-আর্থিক সহায়তা প্রদান

আপডেটের সময়: ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মাদারীপুরের শিবচরে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত ৩৫ জন বেকার নারীর মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

বুধবার ২১শে অক্টোবর দুপুরে শিবচর পৌরসভার ডাকবাংলোর মাঠে মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোঃ সহিদুল হাসান।

আরও পড়ুনঃ  সরকারিভাবে নিবন্ধিত হলো “বাংলাদেশ ডিজিটাল সার্ভেয়ার ও আমিন সমিতি”

​মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক জনাব খন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। এছাড়াও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন পলাশ এবং শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মোঃ সহিদুল হাসান শিবচরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলে তাঁর শৈশবের স্মৃতিচারণ করেন। তিনি শিবচরের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপে গ্রামীণ অর্থনীতি ও অবকাঠামোর দ্রুত পরিবর্তন ঘটছে। শিবচর উপজেলার বিএনপি নেতাকর্মীদের দাবির প্রেক্ষিতে যুব সমাজের জন্য একটি আধুনিক সুইমিং পুল ও খেলার মাঠ বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নাতনীকে বিয়ের চার বছর পর হত্যা, জনতার হাতে আটক স্বামী

​অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেত্রী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হুদা সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  সরকারী নিষেধাজ্ঞা কে বুড়ো আঙুল দেখিয়ে শিবচরের পদ্মায় চলছে মা ইলিশ শিকার, পাড়ে বসছে অস্থায়ী হাট