আপডেটের সময়:
০১:১৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
২৬
সময় দেখুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার দক্ষিণ শাহীবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) তামিম হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দক্ষিণ শাহীবাগ এলাকায় আবুল কালামের মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জের বাহুবল থানার ৫ নম্বর লামাতাসি ইউনিয়নের কাজিরহাটা এলাকার সুধীর দেবের ছেলে পলাশ দেব (২৮) এবং দিনাজপুর সদর থানার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের মহাজনপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে শাহরিয়া সৈকত শিশির (২৬)। শাহরিয়া সৈকতের বর্তমান ঠিকানা শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।