Dhaka ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, শয়নকক্ষ থেকে পাইপগান ও চাপাতি উদ্ধার সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ত্যাগ ও আনুগত্যে চার দশক, কালীগঞ্জ বিএনপিতে শক্ত অবস্থানে খায়রুল আহসান মিন্টু কাশিমনগর বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন সৈয়দ মোহাম্মদ নিশাদ ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু মৌলভীবাজার জেলা তালামীযের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‌্যালি অনুষ্ঠিত শিবচরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শিবচরে দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, শয়নকক্ষ থেকে পাইপগান ও চাপাতি উদ্ধার

নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান, কার্তুজ ও ধারালো চাপাতিসহ মো. জাবেদ হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে ৯ নম্বর নবীপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাবেদ হোসেন নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের (কালা মিয়ার বাড়ি) মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে।

আরও পড়ুনঃ  যমুনা সেতু সংযোগ সড়ক থেকে ফেঞ্চুগঞ্জ প্রকল্প: ১৩ কোটি ৬২ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত মামলা

​পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে সেনবাগ থানা পুলিশ। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা ২০ মিনিটে জাবেদের বিষ্ণপুরের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচ থেকে ১টি লোহা ও কাঠ দিয়ে তৈরি পাইপগান, ১টি তাজা কার্তুজ এবং ২টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ  জামিনের পর পুনরায় আটকের অভিযোগ, পুলিশের পিকআপ দুর্ঘটনায় গুরুতর আহত রেজ্জেক

​বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু, আহত ৫

​জেলা পুলিশের এ কর্মকর্তা আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

শিবচরে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

সেনবাগে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার, শয়নকক্ষ থেকে পাইপগান ও চাপাতি উদ্ধার

আপডেটের সময়: ০১:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান, কার্তুজ ও ধারালো চাপাতিসহ মো. জাবেদ হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে ৯ নম্বর নবীপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাবেদ হোসেন নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের (কালা মিয়ার বাড়ি) মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে।

আরও পড়ুনঃ  শিবচরে দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত