Dhaka ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা ও ভূমির মালিকানার দাবি শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি ছেলের শিলের আঘাতে প্রাণ গেলো বাবার বরগুনার আমতলীতে নবনির্মিত ৯ কোটি টাকার রাস্তায় ধ্বস ক্ষতিগ্রস্ত জনগন জাকের পার্টি ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন শামীম আহমেদ বাহুবলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, পোল্ট্রি খামারি সায়েদ মিয়া নিহত

সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার

  • নিজ
  • আপডেটের সময়: ০৬:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২৬ সময় দেখুন

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে দলটি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ মিয়া।

আরও পড়ুনঃ  জাকের পার্টি ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন শামীম আহমেদ

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। মো. ইউসুফ মিয়া বলেন, “বিএনপির ৪৮ বছরের পথচলা শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার ইতিহাস নয়; এটি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস।”

আরও পড়ুনঃ  জনকল্যাণে বক্তারপুরে মোল্লা কল্যাণ ট্রাস্টের ব্যতিক্রমী উদ্যোগ

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে।

আরও পড়ুনঃ  শিবচরে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়ি ও দোকানে দুর্ধর্ষ চুরি

শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

Tag :

বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছরে বিএনপি, শুভেচ্ছা ইউসুফ মিয়ার

আপডেটের সময়: ০৬:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে দলটি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ মিয়া।

আরও পড়ুনঃ  শিবচরে বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। মো. ইউসুফ মিয়া বলেন, “বিএনপির ৪৮ বছরের পথচলা শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার ইতিহাস নয়; এটি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের জন্য সংগ্রাম এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস।”

আরও পড়ুনঃ  ছেলের শিলের আঘাতে প্রাণ গেলো বাবার

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। গণতান্ত্রিক চর্চা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে হবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন