Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

জাকের পার্টি ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন শামীম আহমেদ

পরিচ্ছন্নতা ও পবিত্রতার বার্তা ছড়িয়ে দিতে জাকের পার্টির সহযোগী সংগঠন হিসেবে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে মো. শামীম আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ২৮ আগস্ট ২০২৬ তারিখে জারি করা আদেশে বলা হয়, ‘পবিত্রতা ঈমানের অঙ্গ’—এই ব্রতে উদ্বুদ্ধ হয়ে জাকের পার্টির বৃহত্তর স্বার্থে দলীয় বিভিন্ন স্থাপনা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সহযোগী সংগঠন গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন

আদেশে জাকের পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দরবারসহ সংশ্লিষ্ট স্থানগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  গাজীপুরে চাঁদা না পেয়ে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

উল্লেখ করা হয়, জাকের পার্টির বৃহত্তর স্বার্থে এবং দলীয় গঠনতন্ত্রের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সাল এবং চেয়ারম্যান পীরজাদা আলহাজ মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী স্বাক্ষরিত এসব আদেশে কেন্দ্রীয় সভাপতি, সহযোগী সংগঠনসমূহ এবং বহির্বিশ্বের বিভিন্ন কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

জাকের পার্টি ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন শামীম আহমেদ

আপডেটের সময়: ০১:৩৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

পরিচ্ছন্নতা ও পবিত্রতার বার্তা ছড়িয়ে দিতে জাকের পার্টির সহযোগী সংগঠন হিসেবে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন ফ্রন্ট’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে মো. শামীম আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ২৮ আগস্ট ২০২৬ তারিখে জারি করা আদেশে বলা হয়, ‘পবিত্রতা ঈমানের অঙ্গ’—এই ব্রতে উদ্বুদ্ধ হয়ে জাকের পার্টির বৃহত্তর স্বার্থে দলীয় বিভিন্ন স্থাপনা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সহযোগী সংগঠন গঠন করা হয়েছে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

আদেশে জাকের পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দরবারসহ সংশ্লিষ্ট স্থানগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত