Dhaka ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়

শ্রীমঙ্গলে পালিত হয়েছে মানবতার মুক্তির সনদ, আখেরি নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর পবিত্র বিলাদত ও আগমন উপলক্ষে ঈদ মিলাদুন্নবী (সা.)। গত বুধবার (২৬শে আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে এক বিশাল মোবারক র‍্যালি বের করা হয়।মহানবী হরযত মোহাম্মাদ সাঃ এর উপর দুরুদ ও মিলাদ শরীফ পড়ে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদর্শন করে, র‍্যালি পূর্বে আলোচনা সভায় উপজেলা তালামীযের সভাপতি শায়েল আহমদের সভাপতিত্বে এবং সহ সভাপতি ছাত্রনেতা তোফাজ্জল হোসেন ইমন ও সাধারন সম্পাদক আরাফাত ইসলাম এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম উনার বক্তব্যে উনি বলেন আজ আমরা এক মহিমান্বিত স্মরণে একত্রিত হয়েছি—আমাদের প্রিয় নবী, হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদান স্মরণ করার জন্য।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের নাগরপুরে ৬'বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে এসআরবি

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন—
“আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।”
—সূরা আল-আম্বিয়া: ১০৭
রাসুলুল্লাহ ﷺ শুধু একটি জাতি বা একটি সময়ের জন্য আসেননি। তিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর আগমনের মাধ্যমে মানুষ পেয়েছে সত্যের পথ, ন্যায়ের শিক্ষা এবং সুন্দর জীবনযাপনের আদর্শ।
রাসুলুল্লাহ ﷺ-এর চরিত্র ছিল সর্বোত্তম। তিনি ছিলেন সত্যবাদী, আমানতদার, দয়ালু ও ক্ষমাশীল। যারা তাঁর বিরোধিতা করেছে, তাদের প্রতিও তিনি অনেক সময় ক্ষমা ও দয়ার আচরণ করেছেন। এতিম, দরিদ্র, অসহায় ও প্রতিবেশীর অধিকার সম্পর্কে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন।
তিনি আমাদের শিখিয়েছেন—
মানুষের সঙ্গে ভালো কথা বলতে,
অন্যায় থেকে বিরত থাকতে,
অসহায় মানুষের পাশে দাঁড়াতে,
পিতা-মাতার সম্মান করতে এবং
সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে।
নবী ﷺ-এর প্রতি ভালোবাসা শুধু মুখের দাবিতে সীমাবদ্ধ নয়। সত্যিকারের ভালোবাসা হলো তাঁর সুন্নাহকে জীবনে ধারণ করা। আমরা যদি সত্যিই রাসুলুল্লাহ ﷺ-কে ভালোবাসি, তাহলে আমাদের কথা, কাজ, চরিত্র ও আচরণে তাঁর আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
আজকের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক—আমরা মিথ্যা বলব না, অন্যায় করব না, কারও হক নষ্ট করব না। আমরা পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণ করব, প্রতিবেশীর খোঁজ নেব এবং অসহায় মানুষের পাশে দাঁড়াব।আমরা বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করি এবং রাসুলুল্লাহ ﷺ-এর জীবন ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবিএম শামসুদ্দোহা খান, উপজেলা আল-ইসলাহ্-এর সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান আল-মাদানী, মো. ফয়েজ উদ্দিন, মাওলানা মো. রাশিদ আলী, মাওলানা মো. জয়নাল আবেদিন, আবু সাঈদ মোহাম্মদ বেলাল, মাওলানা মো. সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা ক্বারী সোসাইটি সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সালেহ্, শ্রীমঙ্গল পৌর তালামীয সভাপতি হৃদয় আলম, সাধারন সম্পাদক ইমাদ হাসান,আলিয়া মাদ্রাসা সভাপতি সাজ্জাদুল আবেদীন গোফরান, সাধারন সম্পাদক সামাউন আহমেদ নোমান,শ্রীমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেন এবং আব্দুর রহমান খান পাশা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

মাদক ছেড়ে স্কাউটিং করি: ডিমলায় ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন

শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়

আপডেটের সময়: ১২:০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

শ্রীমঙ্গলে পালিত হয়েছে মানবতার মুক্তির সনদ, আখেরি নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর পবিত্র বিলাদত ও আগমন উপলক্ষে ঈদ মিলাদুন্নবী (সা.)। গত বুধবার (২৬শে আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে এক বিশাল মোবারক র‍্যালি বের করা হয়।মহানবী হরযত মোহাম্মাদ সাঃ এর উপর দুরুদ ও মিলাদ শরীফ পড়ে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদর্শন করে, র‍্যালি পূর্বে আলোচনা সভায় উপজেলা তালামীযের সভাপতি শায়েল আহমদের সভাপতিত্বে এবং সহ সভাপতি ছাত্রনেতা তোফাজ্জল হোসেন ইমন ও সাধারন সম্পাদক আরাফাত ইসলাম এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল ইসলাম উনার বক্তব্যে উনি বলেন আজ আমরা এক মহিমান্বিত স্মরণে একত্রিত হয়েছি—আমাদের প্রিয় নবী, হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদান স্মরণ করার জন্য।

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন—
“আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।”
—সূরা আল-আম্বিয়া: ১০৭
রাসুলুল্লাহ ﷺ শুধু একটি জাতি বা একটি সময়ের জন্য আসেননি। তিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আগমন করেছেন। তাঁর আগমনের মাধ্যমে মানুষ পেয়েছে সত্যের পথ, ন্যায়ের শিক্ষা এবং সুন্দর জীবনযাপনের আদর্শ।
রাসুলুল্লাহ ﷺ-এর চরিত্র ছিল সর্বোত্তম। তিনি ছিলেন সত্যবাদী, আমানতদার, দয়ালু ও ক্ষমাশীল। যারা তাঁর বিরোধিতা করেছে, তাদের প্রতিও তিনি অনেক সময় ক্ষমা ও দয়ার আচরণ করেছেন। এতিম, দরিদ্র, অসহায় ও প্রতিবেশীর অধিকার সম্পর্কে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন।
তিনি আমাদের শিখিয়েছেন—
মানুষের সঙ্গে ভালো কথা বলতে,
অন্যায় থেকে বিরত থাকতে,
অসহায় মানুষের পাশে দাঁড়াতে,
পিতা-মাতার সম্মান করতে এবং
সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে।
নবী ﷺ-এর প্রতি ভালোবাসা শুধু মুখের দাবিতে সীমাবদ্ধ নয়। সত্যিকারের ভালোবাসা হলো তাঁর সুন্নাহকে জীবনে ধারণ করা। আমরা যদি সত্যিই রাসুলুল্লাহ ﷺ-কে ভালোবাসি, তাহলে আমাদের কথা, কাজ, চরিত্র ও আচরণে তাঁর আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।
আজকের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক—আমরা মিথ্যা বলব না, অন্যায় করব না, কারও হক নষ্ট করব না। আমরা পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণ করব, প্রতিবেশীর খোঁজ নেব এবং অসহায় মানুষের পাশে দাঁড়াব।আমরা বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করি এবং রাসুলুল্লাহ ﷺ-এর জীবন ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবিএম শামসুদ্দোহা খান, উপজেলা আল-ইসলাহ্-এর সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান আল-মাদানী, মো. ফয়েজ উদ্দিন, মাওলানা মো. রাশিদ আলী, মাওলানা মো. জয়নাল আবেদিন, আবু সাঈদ মোহাম্মদ বেলাল, মাওলানা মো. সিরাজুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা ক্বারী সোসাইটি সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম, সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সালেহ্, শ্রীমঙ্গল পৌর তালামীয সভাপতি হৃদয় আলম, সাধারন সম্পাদক ইমাদ হাসান,আলিয়া মাদ্রাসা সভাপতি সাজ্জাদুল আবেদীন গোফরান, সাধারন সম্পাদক সামাউন আহমেদ নোমান,শ্রীমঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেন এবং আব্দুর রহমান খান পাশা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫