Dhaka ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয় শিবচরে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ ডিমলায় এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত বিভক্তি নয়; ঐক্যবদ্ধ থাকাই রাসুলের শিক্ষা- টাঙ্গাইলে সিরাত মাহফিলে মুফতি আলী হাসান উসামা মাদারীপুরের শিবচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সেনবাগের আলোচিত আরাফাত ফায়েম হত্যা মামলার ২নং আসামি গ্রেপ্তার সেনবাগে ১৫৩ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত কারবারি গ্রেপ্তার, দুই সেবনকারীর কারাদণ্ড ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ইউপি সদস্যকে ঘিরে ফেসবুক পোস্ট, তদন্ত চেয়ে থানায় অভিযোগ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

বিভক্তি নয়; ঐক্যবদ্ধ থাকাই রাসুলের শিক্ষা- টাঙ্গাইলে সিরাত মাহফিলে মুফতি আলী হাসান উসামা

বিভক্তি নয় ; বরং ঐক্যবদ্ধ থাকাই রাসুলের শিক্ষা- একটি হাদিসের উদ্ধৃতি তুলে ধরে এ মন্তব্য করেন বিশিষ্ট ইসলামি শিক্ষাবিদ,গবেষক ও জনপ্রিয় বক্তা মুফতি আলী হাসান উসামা। তিনি রাসুলের বিখ্যাত সাহাবী হারিসুল আশআরী রা. বর্ণিত রাসুল সা. এর একটি হাদিস উল্লেখ করেন ; যেখানে আল্লাহ তাআ’লা তার রাসুলকে ৫ টি কাজের আদেশ দিয়েছেন। রাসুল সা. তার উম্মতকে সেই ৫ টি কাজের আদেশ দিয়েছেন। যার প্রথমটি হলো শোনা বা মেনে নেওয়া, দ্বিতীয়টি হলো আনুগত্য করা, তৃতীয়টি হলো জিহাদ করা,চতুর্থটি হিজরত করা এবং পঞ্চমটি জামায়াত বদ্ধ হওয়া বা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা।

আরও পড়ুনঃ  শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়

বুধবার (২৬’আগস্ট ২০২৬ খ্রি.) বিকেলে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি কুরআনের বিভিন্ন আয়াত ও রাসুলের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্যবহুল আলোচনা পেশ করেন। তিনি মুসলমানদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে রাসুলের আদর্শের রাস্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে জোরালো বক্তব্য রাখেন। জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাসুল সা. সবার জন্য ছিলেন আদর্শ ব্যক্তিত্ব। সেসময় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। রাসুল সা. সে অন্ধকার যুগের সমাপ্তি ঘটিয়ে নারীদের সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠা করেছিলেন।

আরও পড়ুনঃ  শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারী গ্রেপ্তার

তিনি সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মডেল উপস্থাপন করেছিলেন।তিনি আরও বলেন, আজকের বাংলাদেশেও তাই রাসুলের অনুসরণের মধ্য দিয়ে ন্যায়,ইনসাফ ভিত্তিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। এতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম এমপি, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, মাওলানা আব্দুস সালাম প্রমুখ। উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা কামরুল হাসান সহ আলেম উলামা ও বিপুলসংখ্যক ইসলামপ্রিয় জনতা।

আরও পড়ুনঃ  প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রীমঙ্গল উপজেলা তালামীয উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়

বিভক্তি নয়; ঐক্যবদ্ধ থাকাই রাসুলের শিক্ষা- টাঙ্গাইলে সিরাত মাহফিলে মুফতি আলী হাসান উসামা

আপডেটের সময়: ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

বিভক্তি নয় ; বরং ঐক্যবদ্ধ থাকাই রাসুলের শিক্ষা- একটি হাদিসের উদ্ধৃতি তুলে ধরে এ মন্তব্য করেন বিশিষ্ট ইসলামি শিক্ষাবিদ,গবেষক ও জনপ্রিয় বক্তা মুফতি আলী হাসান উসামা। তিনি রাসুলের বিখ্যাত সাহাবী হারিসুল আশআরী রা. বর্ণিত রাসুল সা. এর একটি হাদিস উল্লেখ করেন ; যেখানে আল্লাহ তাআ’লা তার রাসুলকে ৫ টি কাজের আদেশ দিয়েছেন। রাসুল সা. তার উম্মতকে সেই ৫ টি কাজের আদেশ দিয়েছেন। যার প্রথমটি হলো শোনা বা মেনে নেওয়া, দ্বিতীয়টি হলো আনুগত্য করা, তৃতীয়টি হলো জিহাদ করা,চতুর্থটি হিজরত করা এবং পঞ্চমটি জামায়াত বদ্ধ হওয়া বা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা।

আরও পড়ুনঃ  প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ’ বিষয়ে আয়োজিত পরামর্শ সভা

বুধবার (২৬’আগস্ট ২০২৬ খ্রি.) বিকেলে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি কুরআনের বিভিন্ন আয়াত ও রাসুলের জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্যবহুল আলোচনা পেশ করেন। তিনি মুসলমানদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে রাসুলের আদর্শের রাস্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে জোরালো বক্তব্য রাখেন। জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে ও অধ্যাপক ইকবাল হোসাইন বাদলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা বিভাগের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাসুল সা. সবার জন্য ছিলেন আদর্শ ব্যক্তিত্ব। সেসময় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। রাসুল সা. সে অন্ধকার যুগের সমাপ্তি ঘটিয়ে নারীদের সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠা করেছিলেন।

আরও পড়ুনঃ  শিবচরে যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ