Dhaka ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

শিবচরে আমন ধান রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর অববাহিকায় অবস্থিত মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পুরোদমে শুরু হয়েছে আগাম রোপা আমন ধান চাষ। পাট কাটা শেষে কৃষকেরা জমি প্রস্তুত করা এবং নতুন উদ্যমে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। চরাঞ্চলের নিচু ও নদীর তীরবর্তী জমিগুলোতে কৃষকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।

​উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে চলছে রোদ-বৃষ্টির সঙ্গে মিতালি করে কৃষকদের কর্মযজ্ঞ। কেউ জমি চাষ করে কাদাময় ও রোপণ উপযোগী করে তুলছেন, কেউ বীজতলা থেকে সুস্থ সবল চারা তুলছেন, আবার কেউ সারিবদ্ধভাবে জমিতে চারা রোপণ করছেন।

আরও পড়ুনঃ  ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

​উপজেলার শিরুয়াইল, বহেরাতলা, নিলখী, দত্তপাড়া, বন্দরখোলা, মাদবরেরচর, সন্যাসিরচর ও কুতুবপুর ইউনিয়নসহ বিভিন্ন মাঠে এখন আমন রোপণের মহোৎসব চলছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই চাষাবাদ শেষ করতে পারবেন বলে আশাবাদী কৃষকেরা।

আলকাছ মোল্লা, স্থানীয় কৃষক​ বলেন, পাট চাষ শেষ হওয়ার পর আমন ধান আমাদের জন্য একটি বাড়তি ফসল। পাট চাষে লোকসান হলেও এই আমন ধান চাষ করে আমরা কিছুটা পুষিয়ে নিতে পারব ইনশাআল্লাহ।”

আরও পড়ুনঃ  বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

সামাদ মুন্সি, সন্যাসিরচর ইউনিয়নের কৃষক​ বলেন, প্রতি বছরই পাট কাটার পরে রোপা ও রিলে আমন চাষ করি। এ বছরও প্রায় ৩ বিঘা জমিতে আমন ধানের চাষ করছি। আবহাওয়া ভালো থাকলে এবং কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে ভালো ফলন পাব বলে আশা করছি।”

​উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, শিবচর উপজেলায় রোপা আমন, বোনা আমন ও রিলে আমন মিলিয়ে এবার মোট ৬,৫০০ হেক্টর জমিতে আগাম ধান চাষ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

আরও পড়ুনঃ  বিজ (BEES)-এর সিঙ্গারবিল বাজার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

​এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলিমুজ্জামান খান জানান, কৃষকদের সহায়তা করতে চলতি মৌসুমে উপজেলার প্রায় ১,২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১০ কেজি বীজধান ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি, কৃষকদের যেকোনো সমস্যায় মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু

শিবচরে আমন ধান রোপনের ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

আপডেটের সময়: ০৪:১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর অববাহিকায় অবস্থিত মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পুরোদমে শুরু হয়েছে আগাম রোপা আমন ধান চাষ। পাট কাটা শেষে কৃষকেরা জমি প্রস্তুত করা এবং নতুন উদ্যমে চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। চরাঞ্চলের নিচু ও নদীর তীরবর্তী জমিগুলোতে কৃষকদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।

​উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে চলছে রোদ-বৃষ্টির সঙ্গে মিতালি করে কৃষকদের কর্মযজ্ঞ। কেউ জমি চাষ করে কাদাময় ও রোপণ উপযোগী করে তুলছেন, কেউ বীজতলা থেকে সুস্থ সবল চারা তুলছেন, আবার কেউ সারিবদ্ধভাবে জমিতে চারা রোপণ করছেন।

আরও পড়ুনঃ  সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং CARE Bangladesh এর প্রতিনিধির বরগুনার জাগোনারীর কার্যক্রম পরিদর্শন