Dhaka ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ টাঙ্গাইলের নাগরপুরে দুটি প্রতিষ্ঠানে পাশ করেনি কেউই ডিমলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ডুয়েল-ডেস্ক বেঞ্চ বিতরণ ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন শিবচরে সেনাকর্মকর্তার ১৬০ শতাংশ জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন টাঙ্গাইল জেলা বিটিএসএফ-এর কমিটি গঠন ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দাওয়াতী মিশন জলসা অনুষ্ঠিত বরগুনা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ছুটির দিনে বালাম নিয়ে কাজ, তথ্য সংগ্রহের সাংবাদিকগন হেনস্থা ভালোবাসা ও শুভেচ্ছায় রাঙানো সাংবাদিক পনির খন্দকারের জন্মদিন জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদী জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে শাহিন কাদিরের শুভেচ্ছা

ডিমলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ডুয়েল-ডেস্ক বেঞ্চ বিতরণ

নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ডুয়েল-ডেস্ক বেঞ্চ বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বেঞ্চ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ডুয়েল-ডেস্ক বেঞ্চ তুলে দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা বিটিএসএফ-এর কমিটি গঠন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মজিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের পরিবেশ আরও উন্নত ও শিক্ষাবান্ধব করতে এডিপির অর্থায়নে এসব ডুয়েল-ডেস্ক বেঞ্চ সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভালোবাসা ও শুভেচ্ছায় রাঙানো সাংবাদিক পনির খন্দকারের জন্মদিন

নতুন বেঞ্চ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, পর্যাপ্ত ও মানসম্মত আসনব্যবস্থা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্বাচ্ছন্দ্যে পাঠ গ্রহণে সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ তৈরি করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুনঃ  জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদী জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে শাহিন কাদিরের শুভেচ্ছা

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান বলেন, এডিপির অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন বিবেচনায় এসব ডুয়েল-ডেস্ক বেঞ্চ সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলা প্রশাসন কাজ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডিমলার ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ডুয়েল-ডেস্ক বেঞ্চ বিতরণ

আপডেটের সময়: ০৪:২৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলার ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ডুয়েল-ডেস্ক বেঞ্চ বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বেঞ্চ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ডুয়েল-ডেস্ক বেঞ্চ তুলে দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার।

আরও পড়ুনঃ  টাঙ্গাইল জেলা বিটিএসএফ-এর কমিটি গঠন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মজিবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের পরিবেশ আরও উন্নত ও শিক্ষাবান্ধব করতে এডিপির অর্থায়নে এসব ডুয়েল-ডেস্ক বেঞ্চ সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দাওয়াতী মিশন জলসা অনুষ্ঠিত