Dhaka ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালথায় মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান: নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ১১ নাগরপুরে এলজিইডি রাস্তার কাজে ঠিকাদার এর বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ মিরপুর বাজার থেকে ১৮ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ সালথা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় কাউন্সিলর প্রার্থী ইউসুফ মিয়া পূবাইলে হামলা ও ৩০ লাখ টাকা লুটের অভিযোগ: মামলা হলেও দুই সপ্তাহে গ্রেপ্তার নেই সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান আটক সালথায় ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ বিয়ের মেহেদীর রঙ শুকানোর আগেই সড়ক কেড়ে নিলো আল আমিনের প্রাণ

পূবাইলে হামলা ও ৩০ লাখ টাকা লুটের অভিযোগ: মামলা হলেও দুই সপ্তাহে গ্রেপ্তার নেই

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় পূর্বশত্রুতার জেরে আব্দুর রহিম নামে এক ব্যক্তির ওপর হামলা ও ৩০ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান আসামিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই সন্ধ্যায় হায়দরাবাদ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শুক্কুর আলীর ছেলে অলি উল্লাহ পূর্বশত্রুতার জেরে আব্দুর রহিমের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তার মাথা ফেটে যায় এবং হাতের আঙুল গুরুতর জখম হয়। হামলার সময় তার সঙ্গে থাকা নগদ ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা।

আরও পড়ুনঃ  সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান: নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ১১

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুর রহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরে আসেন।

আরও পড়ুনঃ  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক কোটি টাকা মূল্যের বিপুল পরিমানে ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান আটক

এ ঘটনায় গত ১১ জুলাই আব্দুর রহিমের পক্ষ থেকে পুবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে মামলা হওয়ার পরও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রকাশ্যে সংঘটিত এমন হামলা ও লুটপাটের ঘটনার পরও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বরং অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুনঃ  নাগরপুরে এলজিইডি রাস্তার কাজে ঠিকাদার এর বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Tag :
জনপ্রিয় পোস্ট

সালথায় মাঝারদিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ

পূবাইলে হামলা ও ৩০ লাখ টাকা লুটের অভিযোগ: মামলা হলেও দুই সপ্তাহে গ্রেপ্তার নেই

আপডেটের সময়: ১২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় পূর্বশত্রুতার জেরে আব্দুর রহিম নামে এক ব্যক্তির ওপর হামলা ও ৩০ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান আসামিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ জুলাই সন্ধ্যায় হায়দরাবাদ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শুক্কুর আলীর ছেলে অলি উল্লাহ পূর্বশত্রুতার জেরে আব্দুর রহিমের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তার মাথা ফেটে যায় এবং হাতের আঙুল গুরুতর জখম হয়। হামলার সময় তার সঙ্গে থাকা নগদ ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা।

আরও পড়ুনঃ  কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আলোচনায় কাউন্সিলর প্রার্থী ইউসুফ মিয়া

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুর রহিমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরে আসেন।

আরও পড়ুনঃ  সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও দুই জন আটক

এ ঘটনায় গত ১১ জুলাই আব্দুর রহিমের পক্ষ থেকে পুবাইল থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে মামলা হওয়ার পরও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রকাশ্যে সংঘটিত এমন হামলা ও লুটপাটের ঘটনার পরও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বরং অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ তাদের।

আরও পড়ুনঃ  সালথা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ